Saturday, April 11, 2026

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

Date:

Share post:

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায় জন্ম, কৈশোরকালে যোগদান মার্কিন বায়ুসেনায় (US Air Force) । দক্ষিণ কোরিয়ায় হাতে খড়ি হয় মার্শাল আর্টে। ‘দ্য ওয়ে অফ দ্য ড্রাগন’ (The Way of The Dragon) ছবিতে ব্রুস লি-র সঙ্গে লড়তে দেখা গিয়েছিল সোনালী চুলের এই অভিনেতাকে। বলাই বাহুল্য টক্কর দিয়েছিলেন কিংবদন্তিকে। শোনা যায় ওই মারপিটের পর নাকি লি-র অঙ্গপ্রত্যঙ্গ অবশ হতে থাকে। ব্যক্তিগত জীবনে দুজনের দারুণ সম্পর্ক ছিল।পরবর্তী সময়ে ‘আ ফোর্স অফ ওয়ান’, ‘দ্য অক্টাগন’, ‘অ্যান আই ফর অ্যান আই’ ছবিগুলির মাধ্যমে তাঁর নাম ঘরে ঘরে পৌঁছে যায়। এহেন মার্শাল আর্টিস্টের প্রয়াণে হতভম্ব বিনোদুনিয়া। শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । চাকের স্মৃতিচারণা করেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারও (Akshay Kumar)।

গত ১০ মার্চ ছিল হলিউড অভিনেতার জন্মদিন। নিজের বক্সিং অনুশীলনের ভিডিও পোস্ট করে উল্লেখ করেছিলেন বিখ্যাত সংলাপ- ”আমার বয়স বাড়ে না, জীবনের প্রতিটি ধাপে আরও শক্তিশালী হই।” চিরকাল তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন হলিউডের সতীর্থরা। ইন্টারনেটের যুগে তাঁকে নিয়ে তৈরি হয়েছিল অসংখ্য মিম। সবকিছু খুব সহজভাবেই গ্রহণ করেছিলেন তিনি। তবে এবার সব শেষ। স্টাইল, অ্যাকশন, ম্যানারিজম, সোয়্যাগ সব ফেলে রেখে, তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...