Saturday, April 11, 2026

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

Date:

Share post:

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা (Iran ballistic missile attack)। ধ্বংস করা হয়েছে আমেরিকার যুদ্ধজাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টর, দাবি ইরানের সেনার। একটি মিসাইল অবশ্য যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে জানা গেছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি (Iranian Foreign Minister Abbas Araghchi) ফেব্রুয়ারি মাসেই দাবি করেছিলেন, ইরান ইচ্ছাকৃতভাবে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। কিন্তু এবার প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুকে নিশানা করে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্রের শক্তি বৃদ্ধির বার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে। দিয়েগো গার্সিয়া যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এটি মূলত ভারী বোমারু বিমান পরিচালনার জন্য ব্যবহৃত হয় এবং দূরবর্তী সামরিক অভিযানের ক্ষেত্রে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইরানের হামলা নিয়ে এখনও পর্যন্ত হোয়াইট হাউসের (White House) তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...