Saturday, April 11, 2026

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

Date:

Share post:

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।চেতলার অহীন্দ্র মঞ্চে সন্ধ্যা সাতটা থেকে এই সভা শুরু হবে। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), মেয়র ফিরহাদ হাকিম ও ভবানীপুরের সমস্ত দলীয় কাউন্সিলররা। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র (Bhawanipur Assembly) থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন স্বয়ং সুপ্রিমো। দলের তরফে এই কেন্দ্রের স্লোগান বেঁধে দেওয়া হয়েছে, ‘বাংলার উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এক দফা বৈঠক করেছেন স্থানীয় নেতাদের সঙ্গে। এবার প্রচার কৌশল নিয়ে কী দিশা দেখাবেন দলনেত্রী তা জানতে আগ্রহী এই বিধানসভা কেন্দ্রের নেতা কর্মীরা।

ছাব্বিশের ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই দিকে দিকে হোর্ডিং, ব্যানার টাঙানো শুরু হয়েছে। পাশাপাশি ভবানীপুরে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে। মহা উৎসাহে দেওয়াল লিখনও শুরু করেছেন কর্মীরা। জোর দেওয়া হয়েছে দুয়ারে জনসংযোগে। প্রয়োজনে এক বাড়িতে একাধিক যাওয়ার কথা বলা হয়েছে কর্মীদের। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ইতিবাচক দিক তুলে ধরে উন্নয়ন ও দিদির সংকল্পের কথা সকলকে জানানোর জন্য বলা হয়েছে।হাইভোল্টেজ কেন্দ্রে যাতে বিরোধীদের প্ররোচনায় কেউ পা না দেয় সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে ঘাস ফুলের কর্মীদের। এসআইআরে ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ৪৫ হাজার মানুষের নাম বাদ পড়েছে। সোমবার সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর আগে কর্মীসভায় এই সংক্রান্ত আলোচনার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রচার কৌশল বলে দিতে পারেন নেত্রী। সূত্রের খবর, সোমবার থেকে জেলায় জেলায় প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...