Saturday, April 11, 2026

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

Date:

Share post:

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে বাংলার প্রশাসনের ও পুলিশের আধিকারিক বদল করেছে কমিশন। এই পরিস্থিতিতে কোনওরকম অশান্তি হলে যে দায়ী থাকবে নির্বাচন কমিশন, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন কমিশনের আধিকারিকরা। এবার জেলা পুলিশ সুপার থেকে পুলিশ কমিশনার পদাধিকারীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে থানা ঘুরে দেখার। সেই মতো রবিবার কলকাতা পুলিশের অধীনস্থ অশান্তি ছড়ানো ভাঙড় (Vangor) থানা পরিদর্শন করলেন সিপি অজয় নন্দা (CP Ajaykumar Nanda)।

বরিবার সকালে পোলেরহাট এলাকায় দেওয়াল লিখছিলেন এইএসএফের কর্মী সমর্থকরা। অভিযোগ ওঠে সেই সময় তাঁদের বাধা দেন তৃণমূলের কর্মীরা (TMC worker)। অভিযোগ, কথা না শুনলে মারধর শুরু করেন তৃণমূলের নেতা-কর্মীরা। অন্যদিকে পাল্টা অভিযোগ তোলে তৃণমূল কর্মীরাও। দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি মারামারি বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইপক্ষকেই জায়গা থেকে সরিয়ে দেয়। পরে ভাঙড়ের ঘটকপুকুর এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চও করে। আরও পড়ুন: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

ঘটনার পর পরিদর্শনে যান সদ্য নিযুক্ত পুলিশ কমিশনার অজয়কুমার নন্দা। ভাঙড়ের পোলেরহাট পরিদর্শন করে ভাঙড় থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “পরিস্থিতি আপাতত শান্ত। ভোটের আগে যাতে কোনভাবে অশান্তি সৃষ্টি না হয় সে জন্য সর্বদা প্রস্তুত আছে কলকাতা পুলিশ। ভাঙড়ে চার জায়গাতে নাকা চেকিং বসানো হয়েছে।” এছাড়াও শান্তিপূর্ণভাবে ভোট করাতে উত্তেজনাময় এলাকাগুলি পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। বাড়ানো হবে এলাকা ভিত্তিক এবং বুথ ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা। ভোটারদের ভয়মুক্ত করার জন্য পুলিশ ভিজিবিলিটি বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Related articles

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...