Sunday, April 12, 2026

কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

Date:

Share post:

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআরের খেসারত দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যে আরও এক BLO মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নওদা পাড়ার ৯৩ নং বুথের বাসিন্দা বিএলও উৎপল থোকদারের (Utpal Thokdar) মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, অতিরিক্ত কাজের চাপেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। অভিযোগের আঙ্গুল উঠছে কমিশনের দিকে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে নিবিড় সংশোধনী ভোটার তালিকায় এলাকার বহু মানুষের নাম না ওঠায় BLO-কে দায়ী করছিলেন অনেকে। পাশাপাশি স্থানীয়দের অনেকের ভোটার লিস্ট সংক্রান্ত মামলা চলছে। উৎপলের আশঙ্কা ছিল যদি সঠিক সমাধান না বের হয় তাহলে তাঁকে বড় বিপদের মধ্যে পড়তে হতে পারে। এই কারণেই গত কিছুদিন ধরে তিনি যথেষ্ট মানসিক চাপের মধ্যে ছিলেন। যার জেরে এই হার্ট অ্যাটাক এবং মৃত্যুর ঘটনা বলে মনে করছেন পরিবারের সদস্যরা। বিজেপির (BJP ) ‘টিম বি’ হিসেবে কাজ করা নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে একের পর এক বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে বলে অভিযোগ করে সুপ্রিম দ্বারস্থ হয়েছেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শীর্ষ আদালতের নির্দেশ মতো কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতিদের হস্তক্ষেপে বিচারাধীন তালিকা নিয়ে কাজ চলছে। গত শুক্রবার সাপ্লিমেন্টারি লিস্ট (supplementary voter list) প্রকাশের কথা থাকলেও কমিশন তাতে ব্যর্থ হয়েছে। আগামী সোমবার সন্ধ্যায় এই লিস্ট প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। তার আগেই রাজ্যে আরও এক বিএলও-র মৃত্যু।

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...