Monday, March 23, 2026

দলের হয়ে সওয়াল করতে প্রতীক উরকে মুখপাত্র করল তৃণমূল

Date:

Share post:

দলে যোগ দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman) জানিয়ে ছিলেন তিনি বিধানসভা নির্বাচনে (Assembly Election) লড়তে চান না। চান দলের কাজ করতে। প্রার্থী তালিকায় সিপিএম ছেড়ে দলে যোগ দেওয়া প্রতীক উরের নাম না থাকলেও ভোটের আগেই তাঁকে দলের মুখপাত্র করল তৃণমূল।

২০০৮-এ বাম ছাত্র রাজনীতিতে যুক্ত হন প্রতীক উর রহমন (Pratik Ur Rahaman)। তখন বাম আমল। কিন্তু রাজ্যের শাসকপাঠ থেকে লালেরা মুছে গেলেও ঝান্ডা ছাড়েননি প্রতীক। সিপিএমের প্রায় সব আন্দোলনেই প্রথম সারিতে দেখা গিয়েছে তাঁকে। বামেদের তরুণ নেতাদের মধ্যে মুখ হয়ে উঠেছিলেন প্রতীক উর। জায়গা পেয়েছিলেন জেলা ও রাজ্য কমিটিতেও। তবে, দলে গণতান্ত্রিক পরিস্থিতি নেই বলে তীব্র ক্ষোভ প্রকাশ করে গত ফেব্রুয়ারিতে সিপিএম ছাড়েন তিনি। তার কয়েকদিনের মধ্যে যোগ দেন তৃণমূলে। তাঁকে পাশে নিয়ে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, প্রতীক তাঁকে বলেছেন যে তিনি এই ভোটে লড়তে চান না। নির্বাচনে প্রার্থী না করে তাঁর কাঁধে বড় দায়িত্ব তুলে দিল বাংলার শাসকদল। প্রতীক উরকে মুখপাত্র (Spoke Person) করল তৃণমূল।

এবার বিভিন্ন ইস্যুতে তৃণমূলের হয়ে সওয়াল করবেন প্রতীক উর। তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালি মানুষের সামনে তুলে ধরবেন তিনি।

Related articles

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...