Monday, April 13, 2026

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

Date:

Share post:

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে এবার সেই প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে বলে জানা যাচ্ছে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি, ফলে বিরাটদের দলের ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়েছে। একাধিক নামী সংস্থাই আরসিবি দলকে নিয়ে আগ্রহী।

প্রায় ১৮ হাজার কোটির বিশাল অঙ্কে দলটি কিনতে একাধিক বড় সংস্থা আগ্রহ দেখিয়েছে। শুধু আরসিবি নয়, একই সঙ্গে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মালিকানাও নেওয়ার পরিকল্পনা করছে কিছু বিনিয়োগকারী গোষ্ঠী, যা পুরো বিষয়টিকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে।

শুরুর দিকে সুইডেনের ইকিউটির (EQT) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিল মণিপাল হাসপাতাল (Manipal Hospitals), আমেরিকার সংস্থা কোহ্‌লবার্গ ক্রেভিস রবার্টস (Kohlberg Kravis Roberts) ও সিঙ্গাপুরের সংস্থা টেমাসেকের (Temasek) যৌথ গোষ্ঠীর প্রতিযোগিতা থাকলেও, এখন প্রতিযোগিতা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। নতুন করে আদিত্য বিড়লা গোষ্ঠী (Aditya Birla Group) ও মার্কিন বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজারের (David Blitzer) জোট দৌড়ে নামায় লড়াই আরও জমে উঠেছে। অন্যদিকে গ্লেজার পরিবার (Glazer family) ও শিল্পপতি আদার পুনাওয়ালার (Adar Poonawalla) সরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে, তা নিয়েই এখন জোর জল্পনা চলছে।

বর্তমান মালিক ব্রিটেনের পানীয় প্রস্তুতকারক সংস্থা দিয়াজিয়োর অংশ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (United Spirits Limited, part of Diageo) সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যেই চুক্তি সম্পন্ন করতে চাইছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক মাসের মধ্যেই মালিকানা (ownership) হস্তান্তরের প্রক্রিয়া শেষ হতে পারে। সেই ক্ষেত্রে আগামী মরসুম থেকে নতুন মালিকের অধীনে মাঠে নামবে দল। ফলে বিরাট কোহলিদের (Virat Kohli) ভবিষ্যৎ নিয়েও স্বাভাবিকভাবেই বাড়ছে আগ্রহ।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...