Monday, April 13, 2026

শহিদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

Date:

Share post:

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহিদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নিজের এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, “শহিদ ভগৎ সিং, শিবরাম হরি রাজগুরু এবং সুখদেব থাপারের মৃত্যু দিবসে তাঁদের স্মরণ করছি। তাঁদের সাহস ও আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি হয়ে থাকবে।”


তিনি আরও বলেন, তাঁদের শহিদ দিবসে ন্যায় ও স্বাধীনতার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করা উচিত। দেশের স্বাধীনতার জন্য তাঁদের আত্মত্যাগ কোনওদিন ভোলা যাবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ১৯৩১ সালের ২৩ মার্চ ব্রিটিশ সরকার ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেয়। সেই দিনটিকেই প্রতি বছর দেশজুড়ে তাঁদের স্মরণ করা হয় এবং স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবদানকে শ্রদ্ধা জানানো হয়।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...