Monday, April 13, 2026

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

Date:

Share post:

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে এই মামলা করেছেন বিজয় কুমার সিংঘল নামে এক আবেদনকারী। চলতি সপ্তাহেই প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

আবেদনকারীর আইনজীবী ফিরোজ এডুলজি জানিয়েছেন, সম্প্রতি হাসপাতালের একটি লিফটে আটকে পড়ে এক রোগীর পরিজনের মর্মান্তিক মৃত্যু হয়। মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর থেকেই হাসপাতালের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

মামলাকারীর দাবি, সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের দুর্ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার নেপথ্যে কার গাফিলতি রয়েছে, তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। পিটিশনে আরও প্রশ্ন তোলা হয়েছে, ঘটনার সময় লিফটটি কেন বিকল ছিল এবং কেন দ্রুত উদ্ধারকার্য চালানো সম্ভব হয়নি।

এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা ওই সময় কী করছিলেন এবং কীভাবে তাঁদের নজরদারি এড়িয়ে এমন ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ২৪ ঘণ্টা নিরাপত্তা মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে এমন দুর্ঘটনা সম্ভব হল, তা আদালতের নজরে আনার আর্জি জানিয়েছেন আবেদনকারী।

এদিকে, মৃতের পরিবারও একাধিক প্রশ্ন তুলেছে। তাঁদের অভিযোগ, বেসমেন্ট থেকে কীভাবে লিফটটি পুনরায় চালু হল এবং কে বা কারা তা করল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় লিফটম্যানদের ভূমিকাও খতিয়ে দেখার দাবি উঠেছে। ঘটনার পর পুলিশ তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেফতার করেছে। শনিবার শিয়ালদহ আদালত ধৃতদের ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। এখন নজর হাই কোর্টের শুনানির দিকে।

আরও পড়ুন- ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...