Wednesday, March 25, 2026

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ২০২১ সাল থেকে এই কেন্দ্রের দিকে বিশেষ নজর রয়েছে রাজনৈতিক মহলের। এবছর চমক দিয়ে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী সদ্য বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগদান করা পবিত্র কর (Pabitra Kar)। নন্দীগ্রামের মানুষের কাছে তার জনপ্রিয়তা প্রশ্নাতীত। এবার সেই প্রার্থীর সমর্থনেই তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ঘোলপুকুরিয়া শ্মশান মোড়ে সভা করবেন অভিষেক। দক্ষিণবঙ্গ দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই তাঁর ‘সেবাশ্রয়’ ক্যাম্প নন্দীগ্রামের মানুষের মন জিতেছে।এই কেন্দ্র থেকে গত নির্বাচনে লোডশেডিং করে জেতা বিরোধী দলনেতার বিরুদ্ধে (তিনি আবার এবারও প্রার্থী হয়েছেন) ডায়মন্ড হারবারের সাংসদ কী রণকৌশল বেঁধে দেন সেদিকেও নজর থাকবে।

বুধবার নন্দীগ্রামে কর্মিসভার আগে আরও দুটি কেন্দ্রে প্রচার সারবেন অভিষেক। এদিন দাসপুর জগন্নাথপুর ময়দানে ঘাটাল সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে দাসপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী আশিস হুদাইতের সমর্থনে জনসভা করবেন বেলা ১২ টা নাগাদ। এরপর কেশিয়াড়ি ও দাঁতন বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী রামজীবন মান্ডি ও মানিক মাইতির সমর্থনে দুপুর ১টায় ঘোলাই হাইস্কুল ময়দানে সভা করার কথা রয়েছে অভিষেকের। মঙ্গলবার পাথরপ্রতিমা থেকে দলীয় নেতা কর্মীদের কাছে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন মেদিনীপুর জেলার কর্মী সমর্থকদের জন্য তাঁর কী বার্তা থাকে বিশেষ করে নন্দীগ্রামে কোন ইস্যুকে হাতিয়ার করে ভোটপ্রচার করবেন অভিষেক, সেদিকে নজর রাজনৈতিক মহলের।

 

Related articles

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...