Thursday, March 26, 2026

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

Date:

Share post:

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে (DM) বেআইনি কাজের অভিযোগে সরিয়ে দিল কমিশন। বুধবারই এই জেলার নতুন জেলাশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন আইএএস নিরঞ্জন কুমার।

কেন এই অপসারণ? সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের প্রাক্তন জেলাশাসক উনিশ রিশিন ইসমাইলের বিরুদ্ধে ভোটের মুখে বিধি ভেঙে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ উঠেছিল। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে কমিশন। নিরপেক্ষ ভোট পরিচালনা নিশ্চিত করতেই তাঁকে সরানোর কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। শুভেন্দুর গড়ে জেলা প্রশাসনের সর্বোচ্চ পদে এই রদবদল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, এদিন রাজ্যের আরও পাঁচ জেলায় অতিরিক্ত জেলাশাসক (ADM) স্তরের আধিকারিকদের দায়িত্বেও রদবদল করা হয়েছে। মূলত ভোটের কাজে রিটার্নিং অফিসারের (RO) দায়িত্ব সামলাবেন এই আইএএস আধিকারিকরা।

তেজস্বী রানা: রাজ্য সরকারের বিশেষ সচিব পদ থেকে তাঁকে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া বিধানসভার রিটার্নিং অফিসার করা হয়েছে।
আদিত্য বিক্রম মোহন: আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলাশাসককে মুর্শিদাবাদের রানিনগরে দায়িত্ব দেওয়া হয়েছে।রোহন লক্ষ্মীকান্ত: পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক এখন থেকে বাঁকুড়ার রানিনগরের দায়িত্ব সামলাবেন।লক্ষ্মণ পেরুমাল: ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসককে বাঁকুড়ার তালড্যাংরায় পাঠানো হয়েছে।
শ্রীনিবাস বেঙ্কটরাও পাতিল: বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসককে মালদহের বৈষ্ণবনগরে রিটার্নিং অফিসার করা হয়েছে।

আরও পড়ুন- কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রহসন: পথে নেমে প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

_

_

_

_

_

_

Related articles

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...

রায় নিয়ে অসন্তোষ, প্রধান বিচারপতির ভাইকেই সরাসরি ফোন! নজিরবিহীন চাঞ্চল্য সুপ্রিম কোর্টে

আদালতের রায় পছন্দ হয়নি, তাই খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভাইকেই ফোন করে প্রশ্ন তুললেন এক ব্যক্তি। একটি...

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি নতুন প্রতিভা তুলে আনতে এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি...