ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা, গুগল এবং আমাজনকে নির্দেশ দেওয়া হয়েছে, গম্ভীরকে(Gautam Gambhir) নিয়ে আপত্তিকর ইউআরএলগুলি অবিলম্বে সরিয়ে ফেলতে।

গম্ভীরের (Gautam Gambhir) অভিযোগ ছিল, তাঁর ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করে পরিকল্পিতভাবে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে এআই (AI) প্রযুক্তি, ভয়েস ক্লোনিং (Voice Cloning) ও ফেস সুয়াপিংয়ের মাধ্যমে তৈরি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

এই অভিযোগে তিনি দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা দায়ের করেছিলেন। বুধবার এই মামলার শুনানিতে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, গম্ভীরের অনুমতি না নিয়ে যে সব বিষয়বস্তু (কনটেন্ট) তৈরি করা হয়েছে তা সমাজমাধ্যম এবং অন্তর্জালের (ইন্টারনেট) বাকি মাধ্যম থেকে সরিয়ে নিতে হবে। একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Instagram Account) সহ কিছু ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, ভুয়ো কনটেন্ট অবিলম্বে সরানোর নির্দেশ চেয়ে আবেদন করেছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। শুধু তাই নয়, ক্ষতিপূরণ হিসেবেও ২.৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন ভারতীয় দলের কোচ।

এই মামলায় মেটা (Meta), গুগল (Google) সহ একাধিক বড় প্রযুক্তি সংস্থার নামও জড়িয়েছে। এর আগে শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) ও অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মতো বিশিষ্ট ব্যক্তিত্বরাও ডিপফেক ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার গম্ভীরের এই পদক্ষেপে বিষয়টি নতুন করে গুরুত্ব পেল।

–

–

–

–

–

