Wednesday, March 25, 2026

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

Date:

Share post:

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। উত্তরবঙ্গ দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে চালসা পৌঁছে বাতাবারি মহাবাড়ি চার্চের অনুষ্ঠানের সম্প্রীতির বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এরপর আজ বুধবার তিনটি জনসভা করার কথা রয়েছে তাঁর। প্রথম সভাটি রয়েছে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের (Rammohan Roy) সমর্থনে। দুপুর ১২ টায় ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে নির্বাচনী প্রচার সারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

কখনও সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশে নির্বাচন কমিশনের (ECI) ইচ্ছাকৃত টালবাহানা, কখনও আবার গোটা রাজ্যের প্রায় সব জেলার ভোটারদের নাম অ্যাডজুডিকেশন তালিকায় চলে যাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। কলকাতা থেকে উত্তরবঙ্গে রওনা দেওয়ার আগে মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে থেকেই বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে তোপ দেগেছেন মমতা। যেভাবে কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির ‘লোগো’ দেখা গেছে তাতে যে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে সে কথাও শোনা যায় মুখ্যমন্ত্রী মুখে। এরপর আজকের নির্বাচনী প্রচারে SIR প্রসঙ্গে কী বার্তা দেন জননেত্রী তা জানতে আগ্রহ সব মহলের। এদিন দুপুর দেড়টা নাগাদ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী রঞ্জনশীল শর্মার (Ranjanshil Sharma) সমর্থনে জলপাইগুড়ি (Jalpaiguri) ঠাকুরনগরের জাবরাভিটা হাইস্কুল ময়দানে জনসভা করবেন মমতা। সেখান থেকে চলে যাবেন দার্জিলিঙে (Darjeeling)। তৃতীয় জনসভাটি রয়েছে নকশালবাড়ির নন্দপ্রসাদ গার্লস হাইস্কুল ময়দানে। এই বিধানসভা কেন্দ্রে শঙ্কর মালাকারকে (Shankar Malakar) প্রার্থী করেছে দল। সভা শুরু হবে বিকেল তিনটে নাগাদ।

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...