Wednesday, March 25, 2026

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

Date:

Share post:

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের (Raisina Hill) তরফে তৃণমূলের সংসদীয় দলকে (Parliamentary committee) জানানো হয়েছে, সময়ের অভাবে রাষ্ট্রপতি (President of India) এই মুহূর্তে দেখা করতে পারছেন না।

রাজ্যে গিয়ে আদিবাসীদের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাই পশ্চিমবঙ্গে আদিবাসী, তফসিলিদের উন্নয়নের তালিকা তুলে তাঁকে রিপোর্ট দেওয়ার জন্য সময় চেয়েছিল তৃণমূল। তিনবার সাক্ষাতের আবেদন করেছেন। কিন্তু সময় দেননি মুর্মু। রাষ্ট্রপতি ভবন (Raisina Hill) থেকে তৃণমূলকে (AITC) জানানো হচ্ছে, এখন সময় নেই। তাই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল। ইচ্ছাকৃতই সময় না দিয়ে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে তৃণমূলের অভিযোগ। তবে হাল ছাড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তারা ফের রাষ্ট্রপতি ভবনে চিঠি পাঠিয়েছে। আর্জি জানিয়েছে, আগামী ২ এপ্রিলের মধ্যে যে কোনো দিন সময় দিন। প্রতীক্ষায় রইলাম।

আরও পড়ুন : ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত ১৫ বছরে রাজ্যের তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির উন্নয়নে কী কী পদক্ষেপ করেছে, তার বিবরণ তুলে ধরতেই সাক্ষাৎ চাওয়া হয়েছে বলে চিঠিতে রাষ্ট্রপতিকে (letter to President) জানিয়েছে তৃণমূল। দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন চিঠি লিখে রাষ্ট্রপতির সময় প্রার্থনা করেন গত ৯ মার্চ৷ রাষ্ট্রপতি ভবন থেকে ১১ মার্চ পাল্টা চিঠিতে রাষ্ট্রপতির সময়ের অভাবের কথা জানানো হয়৷ ১৬ মার্চ দ্বিতীয় এবং ২৩ মার্চ তৃতীয় চিঠি লিখে একই অনুরোধ জানানো হয় তৃণমূলের তরফে। তবে এখনও পর্যন্ত রাষ্ট্রপতির সময় পাওয়া যায়নি।

Related articles

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...