Thursday, March 26, 2026

IPL: শোকের আবহে আড়ম্বরহীন বোধন, ফাইনালের দিন জমকালো আয়োজন

Date:

Share post:

আড়ম্বরহীন বোধন আইপিএলের(IPL)। জাঁকজমকপূর্ণ উদ্বোধনের বদলে শোক ও শ্রদ্ধার পরিবেশেই শুরু হচ্ছে আইপিএলের। গত বছরে চিনাস্বামীতে (Chinaswami) মর্মান্তিক পদপিষ্ট দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবারের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই(BCCI)।

গত বছর ৪ জুন (June) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangalore) প্রথমবার আইপিএল জয়ের উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই এ বছর আইপিএলের শুরুতে কোনও সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad)। ম্যাচটি অনুষ্ঠিত হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া ( Debjit Shaikia) বলেন, গত বছরের দুঃখজনক ঘটনার প্রতি শ্রদ্ধা জানাতে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে টুর্নামেন্টের ফাইনালের দিন, অর্থাৎ ৩১ মে, একটি জমকালো সমাপ্তি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

এর আগেও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। ২০১৯ সালে পুলওয়ামা হামলায় (Pulwama attack) প্রায় ৪০ জন সিআরপিএফ (CRPF) জওয়ান নিহত হওয়ার পর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে সেই টাকা নিহত জওয়ানদের পরিবারকে দান করা হয়েছিল।

Related articles

আরসিবির নাম বদল! বিড়লা কন্যার পোস্টে শোরগোল ক্রীড়া দুনিয়ায়

মালিকানা বদল হয়েছে আরসিবির (RCB)। রেকর্ড অঙ্কে আরসিবি (RCB) দল কিনেছে আদিত্য বিড়লা গ্রুপ। এই বড় পরিবর্তনের পর...

১২ মাসে ১৩ বার রিচার্জ নয়! রাঘবের সওয়লের প্রেক্ষিতে টেলিকম সংস্থাগুলিকে আর্জি কেন্দ্রের

২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন আপ নেতা রাঘব চাড্ডা...

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে...