Thursday, March 26, 2026

ক্ষমতায় এলে বাংলাকে উত্তর প্রদেশ করার হুমকি দিলীপের

Date:

Share post:

বাংলায় বিজেপি (BJP) যে আসলে গুন্ডারাজ চালাতে চাইছে তার ফের প্রমাণ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নির্বাচনী (2026 Election) প্রচারে বেরিয়ে বাংলাকে উত্তর প্রদেশ বানানোর হুমকি দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েই রাস্তা থেকে হুংকার দিয়ে বলেন, “বিজেপি ক্ষমতায় আসলেই বাংলায় উত্তর প্রদেশের স্টাইলে এনকাউন্টার হবে।” এছাড়াও ক্ষমতায় এলে পুলিশের ভোলবদল করা হবে বলেও হুঁশিয়ারি দেন। আরও পড়ুন: ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

তবে দিলীপকে নিয়ে এই বিতর্ক নতুন নয়। প্রার্থী হওয়ার পর থেকেই অশালীন মন্তব্য ও নানারকম কু-কথা বলে বিতর্কের ঝড় তোলেন। দিনকয়েক আগেও পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে শিরোনামে আসেন এই বিজেপি নেতা। প্রচার মঞ্চ থেকে সেদিন অভিযোগ করে দিলীপ (Dilip Ghosh) বলেন, “এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব।” এর পরেই অশালীন শব্দ ব্যবহার করে হুমকি দেন দিলীপ। বলেন, “শালা, তোর বাপের গুলি? কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে। রাস্তায় পেলে কান ধরে ওঠবস করাব।”

Related articles

IPL: শোকের আবহে আড়ম্বরহীন বোধন, ফাইনালের দিন জমকালো আয়োজন

আড়ম্বরহীন বোধন আইপিএলের(IPL)। জাঁকজমকপূর্ণ উদ্বোধনের বদলে শোক ও শ্রদ্ধার পরিবেশেই শুরু হচ্ছে আইপিএলের। গত বছরে চিনাস্বামীতে (Chinaswami) মর্মান্তিক...

পদ্মায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪! চলছে উদ্ধারকাজ

বাংলাদেশে (Bangladesh) পদ্মা নদীতে (Padma river) ভয়াবহ দুর্ঘটনা! ফেরিতে ওঠার আগেই নদীতে তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনার জেরে...

খারাপ আবহাওয়ার জের, অবতরণ করতে না পেরে কলকাতার আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমানের

তুমুল বৃষ্টি। খারাপ আবহাওয়া। কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমানের। বৃহস্পতিবার, ৩টে ৩৯ মিনিটে...

একদিনে ৭২ কোটি ভিউ! ‘স্পাইডার ম্যান’ ট্রেলার প্রকাশ্যে আসতেই তুঙ্গে মার্ভেল ভক্তদের উন্মাদনা

পুরোনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র (Spider-Man: Brand New Day)। টম হল্যান্ড (actor...