Wednesday, June 17, 2026

একদিনে ৭২ কোটি ভিউ! ‘স্পাইডার ম্যান’ ট্রেলার প্রকাশ্যে আসতেই তুঙ্গে মার্ভেল ভক্তদের উন্মাদনা

Date:

Share post:

পুরোনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র (Spider-Man: Brand New Day)। টম হল্যান্ড (actor Tom Holland) অভিনীত নতুন ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই ২৪ ঘণ্টার মধ্যে ৭১ কোটি ৮৬ লক্ষ (৭১৮.৬ মিলিয়ন) ভিউ হয়েছে। উন্মাদনা বাড়ছে মার্ভেল ভক্তদের মনে।

হলিউডে মাকড়সা মানবের জনপ্রিয়তা বরাবরই প্রশ্নাতীত। এবারের গল্পের শুরুটা ‘নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পর থেকে হতে চলেছে। প্রেমিকা এবং বন্ধু দুজনেই তাঁর অস্তিত্ব ভুলে যাওয়ায় এখানে পিটার পার্কার সম্পূর্ণ একা লড়াই করবেন নিউইয়র্ক শহরকে ভয়ংকর বিপদের হাত থেকে বাঁচাতে।এর আগে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ (Deadpool & Wolverine) সিনেমার ট্রেলার একদিনে ৩৬৫ মিলিয়ন এবং ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ (Spider-Man: No Way Home) ৩৫৫.৫ মিলিয়ান ভিউ পেয়েছিল। এবার এক লাফে পুরোপুরি ডবল ভিউয়ের রেকর্ড। স্পাইডার ম্যানের নতুন গল্পের ঝলক জনপ্রিয় গেম শো ‘জিটিএ-৬’কেও পিছনে ফেলে দিয়েছে। আগামী ৩১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে। ভারতেও ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন (Destin Daniel Cretton) পরিচালিত মার্ভেল ফেজ সিক্সের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তৈরি এই ছবিতে টম হল্যান্ড ও জেন্ডায়ার পাশাপাশি দেখা যাবে স্যাডি সিঙ্ক, জন বার্নথাল এবং মার্ক রাফালোকে।

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...