Friday, March 27, 2026

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন নির্বাচনে বিনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিরবাহা হাঁসদার (Birbaha Hansda) সমর্থনে পরিহাটি প্রগতিসংঘ হাই স্কুল গ্রাউন্ডে দুপুর ১টা নাগাদ বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন কোলাঘাট ও কুলপিতেও কর্মসূচি রয়েছে তাঁর।

রাজ্যে দু দফায় ভোট ঘোষণা করেছে কমিশন (ECI)। একদিকে সাপ্লিমেন্টারি লিস্ট (supplementary list) প্রকাশে দেরি করা অন্যদিকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রিটার্নিং অফিসার বদলের মাধ্যমে বিজেপির ‘বি-টিম’ হিসেবে কাজ করে চলেছে জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন, অভিযোগ রাজ্যের শাসকদলের। তাই ভোটের প্রচারে SIR বিরোধিতাকে হাতিয়ার করেছে তৃণমূল। পাশাপাশি রিপোর্ট কার্ড তুলে ধরে কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছেন অভিষেক। তাঁর প্রতিটি জনসভায় রেকর্ড ভিড় পদ্মশিবিরের চিন্তা বাড়িয়ে দিচ্ছে। এদিন পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী অসীম কুমার মাজীর (Ashim Kumar Maji) সমর্থনে কোলাঘাটের কেটিপিপিআরসি গ্রাউন্ডে দুপুর দুটো নাগাদ অভিষেকের জনসভা শুরু হবে। সেখান থেকে তিনি চলে যাবেন কুলপিতে। বর্ণালী ধারা-র (Barnali Dhara) সমর্থনে কুলপির বিবেক ময়দানের মঞ্চ থেকে জয়ের জন্য ঠিক কত টার্গেট বেঁধে দেন জোড়া ফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সে দিকে নজর থাকবে।

 

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...