রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শাসক বিরোধী সব দলই শুরু করে দিয়েছে জোর কদমে প্রচার। ভোটের অবহেই চমক দিল বিজেপি(BJP)। দ্বিতীয়বার পদ্ম শিবিরে যোগ দিলেন প্রাক্তন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য(Arindam Bhattacharjee)। ২০২১ সালের পর আবার গেরুয়া শিবিরে যোগ দিলেন প্রাক্তন গোলরক্ষক।

শুক্রবার রাজ্য বিজেপির(BJP) সদর দফতরে সভাপতি শমীক ভট্টাচার্য ও প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন অরিন্দম (Arindam Bhattacharjee)। ২০২১ সালে মিঠুন চক্রবর্তীর হাত থেকে পতাকা নিয়েছিলেন। বিজেপির এতটাই দৈনদশা যে ফের নতুন করেই অরিন্দমকে দলে নিল বিজেপি। লিগ হোক বা আইএসএল , দুই প্রধানের জার্সিতে চুটিয়ে খেলেছেন অরিন্দম। এমনকি জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন।

বিজেপিতে যোগ দিয়ে অরিন্দম বলেছেন, ‘অনেকদিন ধরেই বিজেপি করছি। এখন ভোটের সময়। অবসর নিয়েছি তাই মনে হল এটাই বেস্ট টাইম। আমাকে দল যে কাজ দেবে সেটাই ঠিকভাবে করার চেষ্টা করব। ফুটবল ও ফুটবলরাদের জন্য কিছু করার চেষ্টা থাকবে।’ অরিন্দমের যোগদান প্রসঙ্গে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘ পরিবর্তনের সাক্ষী হতে অরিন্দম ভট্টাচার্য বিজেপিতে যোগ দিলেন।’

এখনও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেননি বিজেপি। অরিন্দমের মতো তারকা ফুটবলারকে টিকিট দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

–

–

–

–

–

