Friday, March 27, 2026

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

Date:

Share post:

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা জেন জি নেতা (Gen Z leader Nepal)। শুক্রবার শপথ গ্রহণের পরে তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naremdra Modi)। ভারত ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।

শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয় নেপালের রাষ্ট্রপতি ভবনে। শপথবাক্য পাঠ করান নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। অনুষ্ঠানে নেপালের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রধান সুশীলা কারকি। পুরনো রীতিনীতি মেনেই সম্পন্ন হয় নেপালের শপথ গ্রহণ অনুষ্ঠান। শঙ্খধ্বনি, ১০৮ জন বটুকের স্বস্তিশান্তি পাঠ ও ১৬ জন বৌদ্ধ ভিক্ষুকের অষ্টমঙ্গল মন্ত্রোচ্চারণের মাধ্যমে শপথ নেন বলেন্দ্র। তার আগে সোশ্যাল মিডিয়াতে একটি র‍্যাপ গানের মাধ্যমে, যেখানে তিনি ঐক্যের ডাক দেন। গানে তিনি বলেন, “ঐক্যের শক্তিই আমার জাতীয় শক্তি।” আরও পড়ুন: তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পর নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন,”নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বলেন্দ্র শাহকে আন্তরিক অভিনন্দন। প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ আপনার নেতৃত্বের উপর জনগণের আস্থার প্রতিফলন। দু’দেশের জনগণের পারস্পরিক কল্যাণের লক্ষ্যে ভারত-নেপাল বন্ধুত্ব ও সহযোগিতাকে আপনার সঙ্গে আরও এগিয়ে নিয়ে যেতে আমি আগ্রহ প্রকাশ করছি।”


৩৫ বছরের এই নেতা নেপালের জেন জির কাছে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে তাঁর গান, স্টাইলিশ পোশাক ও কালো সানগ্লাসের জন্য। গত বছরের সেপ্টেম্বরে জেন জি আন্দোলনের জেরে ওলি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যান। এরপর দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এরপর ৫ মার্চ জাতীয় নির্বাচন হয় নেপালে। ১৬৫টি আসনে ভোটের লড়াইয়ে অংশ নিয়েছিল ৬৫টি রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষক মহলে এই নির্বাচনে কোনও দলের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ ছিল। শুরুতে কেউ ভাবতেই পারেনি পেশায় ইঞ্জিনিয়ার তথা র‍্যাপার বলেন্দ্র শাহের নতুন তৈরি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদীয় নির্বাচনে প্রথম সারির প্রার্থী হিসেবে সামনে আসবে।

Related articles

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...