কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠকর্মীদের ভোলেননি তিনি। আইপিএলের আগে প্রত্যেক মাঠকর্মীর হাতে লক্ষ টাকার চেক তুলে দিয়ে নিজের প্রতিশ্রুতি রাখলেন হার্দিক(Hardik Pandya), স্থাপন করলেন মানবিকতার দৃষ্টান্ত।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন । পুরো টুর্নামেন্টে ২১৭ রান করার পাশাপাশি ৯টি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছেন তিনি। অল রাউন্ড পারফরম্যান্স ছিল পাণ্ডিয়ার।

তবে তাঁর এই জয়ের পিছনে অন্য এক গল্প আছে। বিশ্বকাপের আগে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গভীর রাত পর্যন্ত অনুশীলন করতেন হার্দিক। সেই সময় স্টেডিয়ামের মাঠকর্মীরাই তাঁর পাশে ছিলেন। অনুশীলনে যাতে কোনও সমস্যা না হয়, সেই সমস্ত ব্যবস্থাও করে দিয়েছিলেন তাঁরা। সেই সহায়তার কথা ভোলেননি হার্দিক।

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর নিজের প্রতিশ্রুতি পূরণ করেন তিনি। আসন্ন আইপিএলের আগে, যেখানে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হিসেবে নামবেন, তার আগেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রত্যেক মাঠকর্মীর হাতে চেক তুলে দেন হার্দিক। প্রত্যেক মাঠকর্মীকে প্রায় ১০ লক্ষ টাকা করে দিয়েছেন তিনি।

এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, শুধু মাঠে নয়, মাঠের বাইরেও দলের নেতা হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন হার্দিক পাণ্ডিয়া।

–

–

–

–

–
