Monday, March 30, 2026

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

Date:

Share post:

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে চেয়েছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে বাংলা চলচ্চিত্রের যেমন ক্ষতি হল, তেমনই যেন মনুষত্বেরও। অবিশ্বাসীর অনুভূতি প্রকাশ রাজনীতিকদের। স্মৃতি হাতড়ে উত্তর খুঁজছেন ইউটিউবার, পর্যটকরা।

শতরূপ ঘোষ : এই খররটাও শুনতে হল রাহুলদা?!

দীপ্সিতা ধর : “আচ্ছা, ঠিক আছে।” আসলে ঠিক নেই কিছুই। ফোন করেছিলাম, দেখতে পেলে কল ব্যাক করো! ঠিক আছে?

বিকাশরঞ্জন ভট্টাচার্য : আমাদের বন্ধু, পথচলার সাথী! অপূরণীয় ক্ষতি। বিজয়গড়ে বেড়ে ওঠা এবং তারপর টলিউড জগতের পরিচিত মুখ। থিয়েটারের মঞ্চেও রাহুল কত বার্তা দিয়েছে মানুষকে। সেই প্রিয় বন্ধু, যে নিজের আদর্শে ছিল অবিচল। শিরদাঁড়া সোজা রাখা এক ব্যক্তিত্ব। এই কঠিন সময়ে, পরিবারের প্রতি রইল সমেবদনা। শ্রদ্ধা।

সিধু : This is absolutely Shocking !! মেনে নিতে পারছি না !!

শিলাজিৎ : “যাও ,যাও, বলিস না গো.. গেলে বুঝিস ফিরব না আর..”

ঝিলাম গুপ্তা : This is just not done. একজন ভালো শিল্পী, একজন শিক্ষিত মানুষের এইভাবে অসময়ে চলে যাওয়া জাস্ট বিশ্বাস হচ্ছেনা। রাহুলদা…

সুব্রত গুহ রায় : আর জানালাগুলো দিয়ে আকাশ দেখা যাবে না…

শিবাজী পাল : এই তো সেদিন কথা হলো ভাই, “শিবাজী দা তোমাদের সঙ্গে আফ্রিকা যাব”, চল না ভাই, চল please, নিয়ে যাব বলেছিলাম তো …

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...