Monday, March 30, 2026

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

Date:

Share post:

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas Ministry) তরফে নির্দেশিকায় দেশের ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাধারণ নাগরিকেরাই কিনতে পারবেন কেরোসিন (kerosene), এমনটা জানানো হয়। সাধারণ জ্বালানি তেল (fuel) বিক্রির জায়গা অর্থাৎ পেট্রোল পাম্প (petrol pump) থেকে মিলবে কেরোসিন, এমনই নির্দেশিকা জারি হয় রবিবার।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে রবিবার রাতে বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে জানানো হয় প্রতি জেলায় দুটি করে পেট্রোল পাম্পে (petrol pump) এখন থেকে সাধারণ মানুষ কিনতে পারবেন কেরোসিন (kerosene)। সাধারণ রান্না ও আলো জ্বালানোর কাজে এই কেরোসিন ব্যবহার করতে হবে। সাধারণ বেসরকারি তেল বিক্রি সংস্থাগুলি ৫০০০ লিটার পর্যন্ত কেরোসিন মজুত রাখতে পারবে।

আরও পড়ুন : মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

দেশের বেশিরভাগ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কেরোসিন দেওয়া হয় রেশনিং-এর ভিত্তিতে। রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের সংকটে সাধারণ মানুষ নাজেহাল। এই পরিস্থিতিতে ঘরোয়া রান্নায় যাতে জ্বালানির অভাব না হয়, তার জন্য নতুন পদক্ষেপ, বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

Related articles

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...