১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই প্রক্রিয়ার চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। তবে নতুন তালিকা সামনে এলেও নিট কত নাম অন্তর্ভুক্ত হল আর কত নাম শেষ পর্যন্ত বাদ গেল, সেই পরিসংখ্যান নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

কমিশন সূত্রের খবর, এদিনের তালিকায় প্রায় ২ লক্ষ নতুন ভোটারের নাম প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রকাশিত চারটি সাপ্লিমেন্টারি তালিকা ধরলে নাম এসেছে প্রায় ৩৫ লক্ষ ভোটারের। তবে এই পরিসংখ্যানের পাশাপাশি যে তথ্যটি সবথেকে বেশি আলোচনার জন্ম দিয়েছে, তা হল ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার হার।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৪০ লক্ষ নামের আবেদনের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তবে যান্ত্রিক কারণে সব ক্ষেত্রে ই-সাইন বা ডিজিটাল স্বাক্ষর সম্পন্ন না হওয়ায় এখনই সেই সমস্ত নাম তালিকায় তোলা যায়নি। প্রকাশিত তথ্যের অন্তর্নিহিত ইঙ্গিত বলছে, নিষ্পত্তিকৃত আবেদনগুলির মধ্যে প্রায় ৪৫ শতাংশই বাদ পড়ার তালিকায় রয়েছে। সেই হিসেব ধরলে এখনও পর্যন্ত প্রায় ১৮ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে বলে মনে করা হচ্ছে।

ভোটের ঠিক মুখে ভোটার তালিকা থেকে এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না রাজনৈতিক দলগুলি। কেন এত বিপুল সংখ্যক মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ল, তা নিয়ে ইতিমধ্যে বিরোধী শিবিরের পক্ষ থেকে প্রশ্ন তোলা শুরু হয়েছে। অন্যদিকে, কমিশন বিষয়টিকে একটি রুটিন প্রক্রিয়া হিসেবে দেখলেও, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাদ পড়া নামের এই বিশাল অঙ্ক আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন – প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...