Sunday, June 21, 2026

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

Date:

Share post:

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করেছে, তাদের জন্য একটাই জবাব, ২৩ তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়াফুলে ভোট দিয়ে ওদের সর্ষে ফুল দেখিয়ে দিন। মঙ্গলবার করণদিঘির কৃষিবাজার মাঠে উপচে পড়া জনসভা থেকে জনতার উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার করণদিঘিতে তৃণমূল প্রার্থী গৌতম পালের সমর্থনে আয়োজিত জনসভার মূল বক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  এই সভায় আপনাদের উপস্থিতি দেখে আমি ঋণী। আজ যেভাবে দলে দলে সভায় এসেছেন সেভাবে সবাই মিলে ২৩ এপ্রিল জোড়াফুলে ভোট দিন, তাহলে বিজেপির জামানত জব্দ হয়ে যাবে। এরপরই গত ৫ বছরের রিপোর্ট কার্ড তুলে ধরে বিজেপিকে চ্যালেঞ্জ জানান তিনি। বলেন, করণদিঘি ও ডালখোলা মিলিয়ে গত ১৫ বছরে একটি সেতু নির্মাণ, ছোট বড় ১২০টি রাস্তা হয়েছে, ৪৩টি হেল্থ এবং ওয়েলনেস সেন্টার, করণদিঘি গার্লস হাইস্কুল, ১০০ শয্যাবিশিষ্ট ছাত্রীনিবাস তৈরি হয়েছে। এছাড়াও কিষাণ মাণ্ডিতে গড়ে উঠেছে ভুট্টা হাব। পরিবহণ ক্ষেত্রে উন্নতির জন্য করণদিঘি বাসস্ট্যান্ড ও ডালখোলা বাস ডিপো করা হয়েছে। সীমান্ত নিরাপত্তাকে মাথায় রেখে। রাসখোয়া পুলিশ ক্যাম্পকে আউট পোস্টে উন্নীত করা হয়েছে। পূর্ণাঙ্গ থানায় পরিণত করার প্রক্রিয়া চলছে। এছাড়া নদীর পাড় বাঁধাইয়ের কাজ চলছে। রাজ্য সরকারের রিপোর্ট কার্ড তুলে ধরে তিনি বিজেপিকে চ্যালেঞ্জ জানান। পারলে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন।

একই সঙ্গে অভিষেক আগামী ৫ বছরের জন্য মুখ্যমন্ত্রীর ১০ প্রতিজ্ঞার কথাও আরও একবার মনে করিয়ে দেন। বলেন, আমরা আপনাদের মুখে হাসি ফোটাতে চাই, আর বাংলা বিরোধী বিজেপি চায় আপনাদের চোখে জল। আমাদের সরকার বাংলার ২ কোটি ৪০ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। সেখানে কেউ বাদ নেই। একই পরিবারে ৫ জন থাকলেও ৫ জনই পাচ্ছে। আমাদের সরকার আসলে আগামী ৫ বছর আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কেউ রুখতে পারবে না। বিজেপি তো দেশে এতগুলো রাজ্যে ক্ষমতায় আছে, একটাতেও এই উদাহরণ দেখাতে পারবে ওরা? ওরা বাংলা বিরোধী। তাই বাংলার মানুষের ন্যায্য পাওনা আটকে রেখেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেদের কোষাগার থেকে আপনাদের  একশো দিনের টাকা দিয়েছেন, কথা দিয়ে যাচ্ছি, যাঁরা আবেদন করবেন সমীক্ষার পর সকলকে বাড়ির টাকাও দেওয়া হবে। ওরা চক্রান্তের এসআইআর করে ঘুরপথে বাংলা দখল করতে চাইছে। তাই সতর্ক থাকুন আপনারা। এটা শুধু তৃণমূলকে জেতানোর ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট ও  প্রতিশোধের ভোট।

আরও পড়ুন – আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...