আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে (CEO Office) সেই ফর্ম জমা করা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও ফর্ম (Form-6) জমা নিয়ে যে অশান্তির হয়েছে তার জেরে কমিশন দফতরের বাইরে ১৪৪ ধারা লাগু করেছে কলকাতা পুলিশ। তবে এই সব ফর্ম সম্পর্কে কোনও খবর রাখা তাঁর কাজ নয়, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে দাবি করলেন সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)।
Sponsored

যে বিপুল পরিমাণ ফর্ম এসে পৌঁছেছে তা নিয়ে কিছু জানেন না দাবি করে মনোজ এদিন জানান, আমি শুনেছি একগাদা ফর্ম-৬ জমা হয়েছে। কোনও ফর্ম এলে তা দফতরের (CEO Office) ডাক সেকশনে রিসিভ করতে হয়। সেখান থেকে ভাগ হয়ে বিভিন্ন দফতরে যায়। আমার জানা ছিল না এত ফর্ম-৬ এসেছে এখানে।
তাঁর দফতরের কাজ সম্পর্কে স্বচ্ছতার দাবি করেন এদিন সিইও মনোজ আগরওয়াল। তাঁর কথায়, নির্বাচন কমিশনের দফতরে এমন কোনও সফটওয়্যার নেই যে সেখান থেকে একজনও ভোটার যুক্ত বা বিযুক্ত করা যাবে। কোনওদিনও সেরকম কোনও ব্যবস্থা ছিল না। আমাদের কাছে কোনও অভিযোগ যদি আসে ভুয়ো ভোটার সংক্রান্ত আমরা ইআরও-দের (ERO) দিয়ে যাচাই করি। আমাদের এক্তিয়ার সুপারভাইজ, নিয়ন্ত্রণ ও নির্দেশ দেওয়া ডিইও-দের ও গোটা রাজ্যের কমিশনের সম্পূর্ণ ব্যবস্থাকে।
তবে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করে দেন, মঙ্গলবার তাঁর দফতর বা রাজ্যের অন্য যে কোনও ডিইও দফতরে কোনও ফর্ম-৬-এর (Form-6) আবেদন হলে তা আদৌ যাচাইয়ের পরে ভোটার তালিকায় (voter list) যুক্ত হবে না। তিনি জানান, এখন বছরে চারবার নতুন ভোটার হওয়া যায়। যে কোনও নির্বাচন কমিশনের দফতরে ফর্ম-৬ গ্রহণ করা যায়। মনোনয়নের ১০ দিন আগে পর্যন্ত যে ফর্ম আসবে তার নিষ্পত্তি হবে। নতুন ইলেক্টোরাল রোলে সেটা আসবে না। ৬ এপ্রিলের ১০ দিন আগে ২৭ মার্চ পর্যন্ত যে ফর্ম আসবে সেটার নিষ্পত্তি হলে বা তাঁরা যোগ্য হলে, সেটা ৬ এপ্রিলের ইলেক্টোরাল রোলে আসবে। দ্বিতীয় দফার ৯ তারিখের যে ইলেক্টোরাল রোল তার জন্য ৩০ মার্চ পর্যন্ত যে ফর্ম জমা হবে সেগুলির নিষ্পত্তি হলে তা রোলে যুক্ত হবে। আজ কোনও ফর্ম এলে তা নিষ্পত্তি হলে তা কোনও ভোটার তালিকায় (voter list) যুক্ত হবে না।
আরও পড়ুন : থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল
এমনকি সরাসরি সিইও দফতর ফর্ম-৬-এর নিষ্পত্তি করে না বলে তিনি দাবি করেন। গোটা প্রক্রিয়াই সেই ইআরও দফতরগুলিতে গিয়ে যাচাই হতে হয়, এমনটা নিশ্চিত করার চেষ্টা করেন সিইও মনোজ আগরওয়াল। তিনি দাবি করেন, সিইও দফতরে যে কোনও মানুষ যে কোনও নথি জমা করতে পারেন। তা ডাক বিভাগে জমা হওয়ার পরে দফতরের ১০টি দফতরে নির্দিষ্ট নিয়ম মেনে ভাগ হয়ে যায়।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
1h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
17h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
23h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
