Site Logo

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

EBBS Desk·
শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর এক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে রাজ্যের অর্থ দফতর (Finance Department)। এবার সরকারি স্কুল শিক্ষক থেকে মাদ্রাসা শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের বকেয়া মেটাতে ডাকা হল জরুরি বৈঠক। মূলত গ্রান্ট-ইন-এইড (grant-in-aid) প্রতিষ্ঠানগুলির কর্মী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) (DA) ও ডিয়ারনেস রিলিফ (ডিআর) মেটানো নিয়ে তৎপরতা। এই সংক্রান্ত তথ্য সংগ্রহ ও অগ্রগতি পর্যালোচনার জন্য বুধবার অর্থবছরের (financial year) প্রথম দিনেই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে নবান্নে।

Sponsored

Sranchi In Article

অর্থ দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ ও ডিআর সংক্রান্ত সমস্ত তথ্য ইতিমধ্যেই বিভিন্ন দফতরের কাছে চাওয়া হয়েছিল। সেই তথ্য সংগ্রহের অগ্রগতি খতিয়ে দেখতেই এই বৈঠক ডাকা হয়েছে। বিকেল ৪টেয় অর্থ দফতরের (Finance Department) কনফারেন্স হলে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা, গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা, পুর ও নগরোন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা, পরিবহণ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

রাজ্যের গ্রান্ট-ইন-এইড প্রতিষ্ঠান মূলত সরকারি স্কুল, মাদ্রাসাগুলি, গ্রন্থাগার। সেই সব দফতরকে জরুরি বৈঠকে ডাকার অর্থই শিক্ষকদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে তৎপরতা। প্রতিটি দফতরকে তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাব ও প্রতিষ্ঠা শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং আর্থিক উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত আধিকারিকদেরও সঙ্গে আনার নির্দেশ রয়েছে। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
শিরোনাম

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের

1h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
শিরোনাম

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের

1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
শিরোনাম

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের

17h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
শিরোনাম

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে

23h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
শিরোনাম

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা

1d ago

More from শিরোনাম

View All →