বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

Date:

Share post:

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। মধ্যরাতে ইমেইল পাঠিয়ে আমলা-পুলিশ বদলির নির্দেশ দেওয়া হচ্ছে। বিজেপির (BJP) নির্দেশে কাজ করে চলা কমিশনের ‘স্বেচ্ছাচারিতা’র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। মঙ্গলবার শুনানির শুরুতেই প্রধান বিচারপতির সুজয় পালের ডিভিশন বেঞ্চ (Division Bench) এটি খারিজ করে দেয়। জানানো হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনও রকমের হস্তক্ষেপ করবে না আদালত। আইপিএস- বিডিওদের বদলি নির্দেশে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না।

ভোটের মুখে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিডিও, ওসি, আইসি-সহ বহু প্রশাসনিক আধিকারিককে একযোগে বদলি করার বিরুদ্ধে প্রথম থেকেই সরব বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অর্ককুমার নাগ (Arka Kumar Nag)। গত ২৩ মার্চ মামলাটি শুনানির জন্য ওঠে এবং মামলাকারীর হয়ে সওয়াল করেন সাংসদ -আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। কমিশনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ করে তাদের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলা হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল (Sujoy Paul) এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে এই মামলার শুনানিতে নির্বাচন কমিশনের (ECI) পক্ষ থেকে জানানো হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এই রদবদল করা হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ সেই যুক্তিতেই সায় দিয়ে জানিয়ে দেয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তারা হস্তক্ষেপ করবে না। এরপর মামলাটি খারিজ হয়ে যায়। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, নির্বাচন কমিশন যে বিজেপিকে সুবিধে পাইয়ে দিতে এই কাজ করছে সেটা  জনগণের কাছে পরিষ্কার। তাই বাংলার মানুষ নির্বাচনে এর জবাব দেবে।

 

spot_img

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...