ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড বাদশাকে ফের অ্যাকশন অবতারে দেখার জন্য আর তর সইছে না অনুরাগীদের। টিজার ঝলক উন্মাদনা বাড়িয়েছে, নির্মাতারা জানিয়েছেন আগামী বড়দিনে এ ছবি মুক্তি পাবে বড়পর্দায়। কিন্তু তার আগেই বড় সমস্যায় ‘কিং’ (King movie)। পশ্চিম এশিয়ার যুদ্ধের সরাসরি প্রভাব পড়লো শাহরুখের মেগাবাজেট ছবিতে। এপ্রিল মাসে সিনেমার একটা বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল দুবাইয়ে। এক সপ্তাহের ডেটও নেওয়া হয়ে গেছিল। কিন্তু এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা পরিস্থিতি তাতে শিল্পী থেকে কলাকুশলী কারোর জীবনের ঝুঁকি নিতে চাইছেন না স্বয়ং এসআরকে (SRK)। তাই আপাতত বাতিল দুবাই শ্যুটিং পর্ব।

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো সিনেমার মাধ্যমে বলিউডে রাজকীয় কামব্যাক করেছিলেন কিং খান। সিনিয়র সিটিজেন হয়েও ভারতীয় বিনোদন জগতের শেষ সুপারস্টার হিসেবে সিংহাসন যে তার জন্যই বরাদ্দ সেটাও বুঝিয়ে দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই গত তিন বছরে তাঁকে সিনে স্ক্রিনে দেখার আগ্রহ বেড়েছে। তাই ‘কিং’ (King movie) মুক্তির খবরেই আহ্লাদিত শাহরুখের ভক্তকুল। এমনিতেই এই সিনেমার শুটিং করতে গিয়ে বারবার চোট আঘাতে জর্জরিত হয়েছেন অভিনেতা। এবার যুদ্ধের কাঁটা। যদিও পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, দুবাইতে শ্যুটিং করা না গেলেও মুম্বাইতে বাকি কাজ করার জন্য লোকেশন ফাইনাল হয়ে গেছে। ভিলে পার্লে এলাকায় এমনভাবে সেট তৈরি করা হয়েছে যা দেখলে দুবাইয়ের মরুভূমি ভেবে ভুল করতে পারেন অনেকেই। সেখানেই এক চেজিং সিকোয়েন্সের শ্যুট করবেন বাদশা কন্যা সুহানা খান (Suhana Khan) এবং অনিল কাপুর। শাহরুখের শ্যুটিং পর্ব আগেই শেষ হয়ে গিয়েছে বলেই খবর মিলেছে।

–

–

–

–

–

–

–

–
