Wednesday, April 1, 2026

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

Date:

Share post:

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৬৫ শতাংশের কাছাকাছি। দিনের বেলায় কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অনুভূত হবে। দিনভর ভ্যাপসা গরম বজায় থাকবে।

হাওয়া অফিসের (Weather Department) তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা নাগাদ ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির (Rain ) সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে আবহাওয়া ফের বদলাতে পারে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত উত্তরের একাধিক জেলায় ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ঘণ্টায় আরও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

 

Related articles

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। নানুরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...