Wednesday, April 1, 2026

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

Date:

Share post:

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া ম্যাচ যেন হয়ে উঠল মেসির (Lionel Messi )বিদায় সম্বর্ধনার মঞ্চ। নীল সাদা বাহিনীর বড় জয়ের মধ্যেই মন খারাপ লিও ভক্তদের। আর নীল সাদা জার্সিতে ঘরের মাঠে নাও দেখা যেতে পারে মেসিকে।

ম্যাচ শুরুর আগে থেকেই স্টেডিয়াম জুড়ে মেসির নামে দর্শকদের জয়ধ্বনি এক আবেগঘন পরিবেশ তৈরি করে দিয়েছিল। তাতে নিজেকে আর ধরে রাখতে পারেননি মেসি। আবেগপ্রবণ মেসির চোখে ছিল জল। তাতেই জেগেছে নানা প্রশ্ন। ঘরের মাঠে শেষ ম্যাচ খেললেন বলেই কি মেসির চোখে জল?‌ নাকি বিশ্বকাপের আগেই এটা দেশের জার্সিতে পাকাপাকি অবসরের ইঙ্গিত?‌

ম্যাচে দাপুটে পারফরম্যান্স করল বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন জুলিয়ান আলভারেজ। ৪৩ মিনিটে গোল করলেন মেসি। পেনাল্টি থেকে গোলের সুবর্ণ সুযোগ থাকলেও সেটা নিলেন না। নিকোলাস ওটামেন্ডিকে পেনাল্টি মারতে দিলেন, তৃতীয় গোল এল আর্জেন্টিনার। ৬৮ মিনিটে জাম্বিয়ার ফুটবলাররা নিজেদের জালেই বল জড়িয়ে দেয়। ৯০ মিনিটে ৫-০ করেন ভ্যালেন্টিন বার্কো।

ম্যাচ শেষে মেসিকে ঘিরে আবেগের মহা বিস্ফোরণ। স্কালোনি বলেন, “মেসি নিজেই সিদ্ধান্ত নেবে। তবে আমি আশাবাদী ওকে আরও একটা বিশ্বকাপে দেখব। খনও মাঠে নেমে ও উপভোগ করছে। গোল করছে। এটাই ওকে এগিয়ে নিয়ে যাবে।সকলে ওকে দেখতে চায়। দলের সকলে মিলে চেষ্টা করব, যাতে ও আরও এক বার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। ”

এদিকে চোটের সমস্যায় ভুগছেন রোনাল্ডো। চোটের কারণে মেক্সিকোর বিরুদ্ধে পর্তুগালের প্রীতি ম্যাচে খেলতে পারেননি রোনাল্ডো। আমেরিকার বিরুদ্ধেও তিনি নেই। আপাতত সৌদি আরবে চোট সারাচ্ছেন পর্তুগিজ মহাতারকা।

Related articles

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...