Wednesday, April 1, 2026

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, ফর্ম সিক্সের (Form 6) মাধ্যমে কীকরে নতুন নাম সংযোজন হচ্ছে তা নিয়ে সরাসরি নির্বাচন কমিশনকে (ECI) প্রশ্ন করেন জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi) । বিচারপতি বলেন, যদি ভোটের আগের দিন কেউ প্রাপ্তবয়স্ক হন তখনও তাঁর নাম উঠবে এটা তো হতে পারে না। এই রায়ে সন্তোষ প্রকাশ করেন তৃণমূলের সভানেত্রী। এদিন নানুরের সভা থেকে মমতা বলেন, “পদ্মফুল শিবির বস্তা ভরে ফর্ম সিক্স ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট (Supreme Court) আটকে দিয়েছে। আজ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আমি খুশি।“

এদিন নানুর দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা থেকে বিজেপি ও কমিশনকে এক বন্ধনীতে রেখে নিশানা করেন তৃণমূল সভানেত্রী। তাঁর অভিযোগ, “SIR করে বেছে বেছে নাম কেটে দিচ্ছে। এখনও ১৮ লক্ষ নাম বাদ।  আমি ছুটে গিয়েছিলাম কোর্টে তাতে ২২ লক্ষের নাম উঠেছে।“ বিজেপিকে নারী-বিরোধী বলে নিশানা করে মমতা বলেন, “এরা সবথেকে বেশি মহিলাদের নাম কেটেছে এরা মহিলা বিরোধী।“

এর পরেই বেআইনিভাবে কমিশনের অফিসে বিজেপির ফর্ম 6 জমা করার অভিযোগ তুলে তীব্র আক্রমণ করেন মমতা (Mamata Banerjee)। বলেন, পদ্ম ফুলের বস্তা দিয়ে ফর্ম সিক্স ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে। তাঁর কথায়, “আজ আমি খুশি। সুপ্রিম কোর্ট ভাল রায় দিয়েছে। পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম ৬ জমা করে বাইরে নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না।“
আরও খবরচূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

তৃণমূল সভানেত্রী জানান, “আমি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম। আমি যত দূর জেনেছি ২২ লক্ষের নাম আমরা এখনও পর্যন্ত তুলতে পেরেছি। ১৮ লক্ষ বাদ আছে, তাঁদের প্রত্যেককে আপিল করতে হবে। ট্রাইবুনালে যেতে হবে। খরচ আমরা দেব।“

Related articles

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। নানুরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...