এসআইআর তালিকায় ‘ডিলিটেড’, ক্যানিং-এ আতঙ্কে মৃত্যু বৃদ্ধার!

Date:

Share post:

ফের বাংলায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ (SIR Controversy Death)! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের পূর্ব বয়ারসিং দক্ষিণপাড়া গ্রামে। মৃতার নাম অমিত্রী মাইতি (৬০)। শেষ পাওয়া সাপ্লিমেন্টরি তালিকায় অমিত্রীর নাম ‘ডিলিটেড’ দেখায়। পরিবারের অভিযোগ, ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার পর থেকেই ওই বৃদ্ধা রীতিমত দুশ্চিন্তায় ছিলেন। প্রতিনিয়ত প্রতিবেশী ও মেয়েদের বলতেন, ‘আমার কিছু হবে নাতো?যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় মেয়েদের কে দেখবে?’ ইদানিং রেশন ধরতে গিয়েছিলেন,সেখানেও জানিয়ে দেওয়া হয় ভোটার তালিকায় নাম না থাকলে রেশন পাওয়া যাবে না। এমন সব শুনে আরো মানসিক ভাবে ভেঙে পড়েন ওই মহিলা। বুধবার রাতে চিন্তায় আরো বেশি কান্নাকাটি শুরু করে। তারপরেই বৃহস্পতিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বৃদ্ধার। আরও পড়ুন: কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

জানা গিয়েছে পরিচারিকার কাজ করতেন অমিত্রী। কিন্তু এর মাঝে হঠাৎ এসআইআর তালিকায় নাম না থাকায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তিনি। শেষ বয়সে কোথায় যাবেন আর কীভাবেই বা আবেদন জানাবেন পরবর্তী ধাপের জন্য সেই নিয়েই চিন্তা করছিলেন তিনি জানিয়েছে প্রতিবেশীরা। এক প্রতিবেশী রাজিয়া সরদার জানিয়েছেন, “ভোটর তালিকায় নাম বাদ পড়ায় সবসময় কান্নাকাটি করতো। বলতো,আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার দুটো মেয়ের কি হবে?এসআইআর এ নাম বাদ পড়ায় সেই আতঙ্কে মৃত্যু হয়েছে আমিত্রী মাইতির।” ১৩৮ ক্যানিং পশ্চিম বিধানসভার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ রাম দাস অভিযোগ করে বলেছেন,”এসআইআর শুরু থেকেই সাধারণ মানুষকে হয়রানি করছে বিজেপি শাসিত সরকার ও নির্বাচন কমিশনার। এই এসআইআর এর আতঙ্কে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মৃত্যু মিছিল। আমার ক্যানিং পশ্চিমের এক মহিলার নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যায়,সেই আতঙ্কে মৃত্যু হয় আমিত্রী মাইতির।খুব দুঃখজনক ঘটনা। আমরা অসহায় ওই পরিবারের পাশে রয়েছি।”

spot_img

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...