Site Logo

কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

EBBS Desk·
কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

মালদহে বিচারকদের ঘেরাওকাণ্ডে (Kaliachak Violence) অশান্তি ছড়ানোর অভিযোগে মোথাবাড়ির আইএসএফ (Indian Secular Front) প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ (Shahjahan Ali Qadri) মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার সূত্রপাত বুধবার, কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা (Voter List Controversy) থেকে নাম বাদ পড়ার অভিযোগ ওঠে। যার জেরে সাত জন বিচারককে কালিয়াচক ২ ব্লকের বিডিও অফিসে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয়। তাঁদের মধ্যে তিন জন মহিলাও ছিলেন। প্রায় সাড়ে সাত ঘণ্টা ব্লক অফিসে আটকে থাকার পর ঘেরাওমুক্ত হন তাঁরা। পাশাপাশি এই অভিযোগকে কেন্দ্র করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধের জেরে কয়েক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। আরও পড়ুন: ১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

Sponsored

Sranchi In Article

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এরপর রাতভর একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। অবশেষে গ্রেফতার করা হয় ১৮ জনকে। গ্রেফতারির পরে আদালতে পেশ করার সময়ে শাহজাহান বলেন, "আমি আইএসএফ প্রার্থী বলে আমাকে ফাঁসানো হয়েছে।" ধৃত প্রার্থীর দাবি, ঘটনার সময়ে তিনি ওই বিক্ষোভস্থলেই ছিলেন না। আইএসএফ প্রার্থীর দাবি, তিনি জলসায় গিয়েছিলেন। সেই অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। তখন তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে বলেই দাবি মোথাবাড়ির আইএসএফ প্রার্থীর।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভুয়ো খবর নিয়ে সতর্ক করেছে মালদহ জেলা প্রশাসন। সরকারি সূত্রে জানানো হয়েছে,পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন রয়েছে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের তরফে সকলকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →