Friday, April 3, 2026

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, যেভাবে চক্রান্ত করে মিমকে দিয়ে অশান্তি করানো হয়েছিল, রাজ্যকে বদনাম করা হয়েছিল আজ সেই সবকিছু ফাঁস হয়ে গেছে। বিহারে ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল এই মিম। এখানেও পরিকল্পনা করে অশান্তি – অব্যবস্থা তৈরির চেষ্টা করেছে। বিজেপি-কংগ্রেস-মিম তিনজনে মিলেই মোথাবাড়ির ঘটনায় ইন্ধন জুগিয়েছে, মঞ্চ থেকে তীব্র আক্রমণ মমতার।

গত বুধবার এসআইআরে নাম বাদ পড়ার প্রতিবাদে অশান্ত হয়ে ওঠে কালিয়াচক সুজাপুর এলাকা। বাংলার এই ঘটনায় কড়া নিন্দা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যেহেতু রাজ্যের আইনশৃঙ্খলার ভার এই মুহূর্তে কমিশনের হাতে, তাই ভোটের মুখে এহেন ঘটনা জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) অপদার্থতাকেই তুলে ধরেছে সবার সামনে। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে গিয়ে এই ঘটনায় মমতা  বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের সত্যতা প্রমাণিত হল শুক্রবার সকালেই। নেত্রী আগেই মিম ও আমজনতা উন্নয়ন পার্টিকে দায়ী করেছিলেন। সে অভিযোগ যে মিথ্যে নয়, তা প্রমাণিত হল। মোথাবাড়ির অশান্তির ঘটনায় মূল অভিযুক্ত মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে (Mofakkerul Islam) বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) থেকে গ্রেফতার করল সিআইডি। তিনি বেঙ্গালুরুতে পালিয়ে যাওয়ার ছক করেছিলেন বলে অনুমান। কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা আসার আগেই সিআইডির এই সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী। এনআইএকে (NIA) খোঁচা দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সংস্থার কাজ করার আগেই রাজ্যের গোয়েন্দা সংস্থা মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। আমাদের অফিসাররা দক্ষতার সঙ্গে কাজ করেছে। সিআইডি কমিশনের আন্ডারে পড়ে না।’ এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, অধিকার রক্ষার লড়াইয়ে ভোটাধিকার ছিনিয়ে নিতে হবে কিন্তু নাম বাদ গেছে বলে কেউ আত্মহননের চেষ্টা করবেন না। বাংলা বিরোধীদের গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দিতে ট্রাইব্যুনালে আবেদন করার কথাও বলেন মমতা।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...