আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন এক মার্কিন বায়ুসেনাও। রবিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ইরানের মাটি থেকে নিখোঁজ (Missing Pilot) বায়ুসেনাকে উদ্ধার করা হয়েছে।

রবিবার সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে আমেরিকান প্রেসিডেন্ট জানিয়েছেন, “শেষ কয়েক ঘণ্টায় আমেরিকার সেনাবাহিনী ইতিহাসের অন্যতম দুঃসাহসিক এক রেস্কিউ অভিযান পরিচালনা করেছে। আমাদের একজন দক্ষ অফিসার এবং কর্নেলও, যিনি নিখোঁজ ছিলেন। তাঁকে আমরা উদ্ধার করেছি। বর্তমানে তিনি সুরক্ষিত তবে সামান্য চোট আছে শরীরে।” আরও পড়ুন: শহরে নগদ পাচারের ছক! নেতাজি নগরে নাকা চেকিংয়ে উদ্ধার লক্ষাধিক

শুক্রবার রাতে ইরান দাবি করে তাঁদের সীমান্তে ঢুকে আসা মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই (F-15E)-কে ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করে দেওয়া হয়। সেই ধ্বংসাবশেষের ছবি তুলে পোস্ট করা হয় ইরানের পক্ষ থেকে। এরপর মার্কিন সেনার তরফে জানানো হয় ইরানের মাটিতে একজনকে উদ্ধার করা হয়েছে, অন্যজন নিখোঁজ। তাঁর খোঁজে তল্লাশি চালাতে গিয়ে ফের ক্ষতিগ্রস্থ হয়ে ফিরে আসে দুই মার্কিন হেলিকপ্টার। এরপরেই সেনা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ক্ষোভের মুখে পড়ে। অবশেষে খুঁজে পাওয়া যায় ওই ‘নিখোঁজ’ বায়ুসেনাকে। ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র বলেছেন, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ছিল। এর আগেও ইরানের সেনাবাহিনীও একই প্রদেশে একটি ইজরায়েলি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল।

–

–

–

–

–

–
–

