Sunday, April 5, 2026

উপচে পড়া ভিড়: বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড-শো থেকে বিপুল জয়ের বার্তা

Date:

Share post:

কখনও নিরাপত্তা বেষ্টনী ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করলেন সমর্থক। কখনও মহিলাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস থেকে তৃণমূল নেত্রীকে একবার ছুঁয়ে দেখার আকুতি। সবার আবদার মিটিয়ে বহরমপুরে (Bahrampur) নির্বাচনী পদযাত্রায় (road show) হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সঙ্গী দুই তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায় ও অপূর্ব সরকার। যে জনসমর্থনের ইঙ্গিত বহরমপুরের পদযাত্রা থেকে পেলেন তৃণমূল নেত্রী, তাতে মানুষের সমর্থনেই এগিয়ে তৃণমূল প্রার্থীরা (TMC candidates)।

রবিবার বিকালে বহরমপুর শহরের পদযাত্রা রবীন্দ্রমূর্তি থেকে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ফোয়ারা মোড়, নেতাজি মোড়ে পৌঁছে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জানান তিনি। সেখান থেকে পাকুড়তলা মোড় হয়ে সুকান্ত মোড়ে শেষ হয় পদযাত্রা। গোটা রাস্তাটিই শহরের প্রাণকেন্দ্রে। দুধার দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকান। পদযাত্রা চলার সময় রাস্তার দুধারে উপচে পড়ে ভিড়। কেউ সেই মুহূর্তকে মোবাইল ক্য়ামেরায় বন্দি করতে তৎপর হন। কেউ বা নিরাপত্তা কর্মীদের সরিয়ে ছুঁয়ে দেখার আপ্রাণ চেষ্টা চালালেন।

আরও পড়ুন : ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহরমপুর (Bahrampur) শহরে মহিলাদের সমর্থনের যে ছবি রবিবারের পদযাত্রায় (Mamata Banerjee) road show) দেখা গেল, তা যেন প্রত্য়াশিতই ছিল। সেই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদেরও বিপুল সমর্থন এদিন স্পষ্ট হয়ে গিয়েছে। একতলার দোকানের সামনে যেমন ছিল উপচে পড়া ভিড়, তেমনই প্রতিটি দ্বিতীয় তলে প্রচুর পরিমাণে নিরাপত্তা কর্মী মোতায়েন করতে হয় মানুষের ভিড় সামলানোর জন্য। এদিন পদযাত্রাকে বর্ণাঢ্য করে যোগ দেন আদিবাসী নৃত্যশিল্পীদের দল। ছিল নীল-সাদা বেলুনের শোভা নিয়ে উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থকরা।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...