শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে সরব আর্টিস্টস ফোরাম (Artists Forum)। রাহুলের মৃত্যুর পর এবার কলাকুশলী থেকে শিল্পীদের সুরক্ষা প্রটোকলের দাবি নিয়ে আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টও ফোরাম। রবিবার সন্ধ্যায় টেকনিশিয়ানস স্টুডিওতে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

গত ২৯ মার্চ তালসারিতে শ্যুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তারপর থেকেই শিল্পীদের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শান্তিলাল মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রাশীষ রায়, দেবলীনা দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, রেশমী সেন, ইশা সাহা, দেবলীনা দত্ত, অঞ্জনা বসু, জীতু কামাল, অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন ফেডারেশনের (FCTWEI) সভাপতি স্বরূপ বিশ্বাসও (Swarup Biswas)। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, শান্তিলাল ও স্বরূপ। বলা হয়, অবিলম্বে শিল্পীদের সুরক্ষা প্রটোকল তৈরি করতে হবে। যতদিন না সেটা হচ্ছে, লাইট -ক্যামেরা – অ্যাকশনের কাজ বন্ধ থাকবে। আগামী ৭ এপ্রিল থেকে টলিপাড়ায় কোনও সিনেমা, ধারাবাহিকের শ্যুটিং হবে না।

–

–

–

–

–

–

–
–

