IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

Date:

Share post:

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন তা এখনও অনিশ্চিত। এই পরিস্থিতিতে সোমবার পাঞ্জাব কিংস ম্যাচের আগে কলকাতায় এলেন হর্ষিত রানা (Harshit Rana)।

হর্ষিতের(Harshit Rana) আগমনে বড় কোন লাভ হচ্ছে না নাইট শিবিরের, কারণ তিনি ঝটিকা শহরে কলকাতায় এসেছেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে দলকে সমর্থন জানাতেই মহানগরীতে এসেছেন ভারতীয় দলের তারকা পেসার। চলতি মরশুমে তাঁর আইপিএল খেলার কোন আশা নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ছিটকে গিয়েছেন। হর্ষিত ছিটকে যাওয়ায় সমস্যায় পড়েছে কেকেআর কারণ তিনিই ছিলেন কেকেআরের পেস বোলিংয়ের সবথেকে বড় ভরসা। যদিও কঠিন সময় দলের পাশে থাকতে কলকাতার সোমবার দুপুরে টিম হোটেলে প্রবেশ করেন ভারতীয় দলের এই ক্রিকেটার ।

আইপিএল এর প্রথম দু ম্যাচে জয় পাইনি কেকেআর শুরুতেই চাপে নাইট শিবির। তৃতীয় ম্যাচে প্রথম জয়ের সন্ধানে কেকেআর।

এদিকে, দক্ষিণ কলকাতায় বিরাট আকৃতির ম্যুরাল উন্মোচন করল কেকেআর। রাসবিহারী অ্যাভিনিউতে একটি নজরকাড়া নতুন ম্যুরাল উন্মোচন হয়েছে কেকেআরের পক্ষ থেকে, ম্যুরালটিতে রয়েছে তিন ক্রিকেটারের ছবি। অধিনায়ক অজিঙ্ক রাহানে, বরুণ চক্রবর্তী ও দলের সহ অধিনায়ক রিঙ্কু সিংয়ের ছবি আছে। সঙ্গে লেখা ‘প্রথম ভালবাসা কেকেআর’।

spot_img

Related articles

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...