Monday, April 6, 2026

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

Date:

Share post:

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম দেবকে জেতানোর বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benerjee)। বলেন, “গত দু’বার আমাদের প্রার্থী আশানুরূপ ফল করতে পারেননি। বর্তমানে এখানে সাংসদ ও বিধায়ক দু’জনেই বিজেপির। কিন্তু সাংসদ বেশির ভাগ সময় দিল্লিতে থাকেন, আর বিধায়ক কলকাতায়। ফলে এলাকার মানুষের সঙ্গে তাঁদের সংযোগ কম।”

শহরের পরিস্থিতি ও সমস্যার কথা মাথায় রেখে তৃণমূল গৌতম দেবকে শিলিগুড়িতে প্রার্থী করেছে। স্পষ্ট করেই অভিষেক বলেন, “যিনি হাতের তালুর মতো এই শহরকে চেনেন, সেই গৌতম দেবকে ডাবগ্রাম-ফুলবাড়ির বদলে শিলিগুড়িতে টিকিট দেওয়া হয়েছে।“ শহরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন অভিষেক।

আরও পড়ুন – বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...