Monday, April 6, 2026

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

Date:

Share post:

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও প্রভাব পড়ছে গোটা বাংলায়। রবিবার থেকেই দুই বঙ্গের একাধিক এলাকায় ঝড়বৃষ্টি ও তাপমাত্রা পতনের বিষয় সামনে এসেছে।

সোমবার দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির (light rain) পূর্বাভাস রয়েছে। সেখানে ঝোড়ো হাওয়ার (gusty wind)সতর্কতা জারি হয়েছে। রবিবার এই জেলাগুলিতে সেই সঙ্গে পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হয়েছে। কলকাতা ও পাশ্বর্বর্তী এলাকায় যে বৃষ্টি হয়েছে, তা নগন্য।

উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ঝোড়ো হাওয়ার (gusty wind) পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ (lightening) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এই জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার যথেষ্ট বৃষ্টির মুখে পড়েছে।

আরও পড়ুন : ১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

মঙ্গলবারও দক্ষিণের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মূর্শিদাবাদে বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তরেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...