অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

Date:

Share post:

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে সভা থেকে সেই তাঁতের শাড়ি ঐতিহ্যের কথা তুলে ধরে পারিবারিক কথা শোনালেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, যে শাড়িটা মুখ্যমন্ত্রী পরে গিয়েছেন, সেটা তাঁরই ডিজাইন করা।

এদিন, শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল (TMC) প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে সভা করেন দলনেত্রী মমতা। সেখানে শান্তিপুরের তাঁতের শাড়ির ঐতিহ্যের কথা তুলে ধরেন তিনি। বলেন, “আমি যে শাড়িটা আজ পরে এসেছি, এটা শান্তিপুরের। আমি নিজের ডিজাইন করা শাড়ি পরি। অনেকে নকলও করে। আমার বেশ ভাল লাগে। শান্তিপুরের শাড়ি, বসাকদের শাড়ি… বাপরে কি বিখ্যাত। পুজো এলে টের পাই।“

এর পরেই তৃণমূল সভানেত্রী (Mamata Banerjee) বলেন, “আমি শান্তিপুরে মিটিংয়ে এসেছি শুনে, অভিষেকের মা বলেছে, ‘আমার জন্য দুটো শাড়ি এনো’। আমি কি এখন বাজারে যাব না কি! মিটিংয়ে এসেছি। আসলে ও জানে। মজা করছে। এ টুকু তো ‘এক্সপেক্ট’ করতেই পারে বাড়ির বউ। সোনা-দানা চায় না। আংটি চায় না, হার চায় না, দুল চায় না। নববর্ষের আগে দুটো শাড়ি চাইলে সেটা দেব না? এর জন্য কারও উপর নির্ভর করার দরকার নেই।“

spot_img

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...