Tuesday, April 7, 2026

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

Date:

Share post:

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার আচমকাই বিয়ে করে স্ত্রী প্রতীকাকে নিয়ে হাজির হলেন নিজের বাড়িতে। হরিয়ানার ঝাজ্জরে আইআইটি বাবা ওরফে অভয় সিং-এর বাড়ি। সেখানেই প্রথাগত রীতিনীতি মেনে আরতি করে স্বাগত জানান নববধূকে। অভয় জানিয়েছেন, “১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন বিয়ে করেছি আমরা। এরপর ১৯ ফেব্রুয়ারি আমাদের আইনি বিয়ে হয়। প্রীতিকা বেঙ্গালুরুর বাসিন্দা। ওই আমাকে আজ আমার বাড়িতে এনেছে। এখানে ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট করানোও আমাদের উদ্দেশ্য। তাছাড়া বাবার আশীর্বাদও পেলাম আমরা।”


পেশায় ইঞ্জিনিয়ার প্রীতিকা স্বামীর প্রশংসা করে বলেন, “অভয় অত্যন্ত সরল, সৎ এবং ভালো মনের মানুষ। প্রায় এক বছর আগে আমাদের পরিচয় হয়।” তিনি আরও জানান, ভবিষ্যতে তাঁরা একসঙ্গে সনাতন ধর্মের প্রসারে কাজ করতে চান। তাঁদের পরিকল্পনায় রয়েছে একটি ‘সনাতন বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করা, যেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষাও দেওয়া হবে। উল্লেখ্য, গত বছরের মহাকুম্ভে অভয় সিং তাঁর বক্তব্য ও ভাবনার জন্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। আইআইটি থেকে পাশ করার পর তাঁর সন্ন্যাস গ্রহণ দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। এরপর বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এবার বিয়ে করে ফের সংবাদ শিরোনামে আইআইটি বাবা।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...