Thursday, April 9, 2026

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

Date:

Share post:

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও পরিস্থিতিতে তাঁকে যেভাবে পথে নেমে গতিতে হেঁটে যেতে দেখা যায়, তা তাঁর অদম্য জেদ ও ইচ্ছাশক্তির ছবিটাই স্পষ্ট করে। নির্বাচনের মনোনয়নে পেশ করা হলফনামা অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মোট সম্পত্তির পরিমাণ ১৫,৩৭,৫০৯.৭১ টাকা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পেশ করা হিসাব অনুযায়ী তাঁর চলতি অর্থবর্ষে মোট রোজগার ২৩,২১,৫৭০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় সেই রোজগার বেড়েছে ২,৪৮,৮৩০ টাকা। এছাড়া নগদ অর্থের (cash in hand) পরিমাণ ৭৫,৭০০ টাকা এবং বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট প্রায় ১২.৭৩ লক্ষ টাকা জমা রয়েছে। আর থাকার মধ্যে রয়েছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম সোনার সম্পত্তি। যার বাজার মূল্য ১.৪৫ লক্ষ টাকা।

আরও পড়ুন : কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

এর থেকেও বেশি আকর্ষণীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থাবর অস্থাবর সম্পত্তির খতিয়ান। হলফনামায় (affidavit) বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও কৃষি, অকৃষি জমি, বাসা বাড়ি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই। সরকারি বা বেসরকারি কোনও আর্থিক প্রতিষ্ঠানের কাছে তাঁর কোনও বকেয়া ঋণ নেই বলেই জানানো হয়েছে। ফৌজদারি মামলার ক্ষেত্রে হলফনামায় স্পষ্ট বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে কোনও মুলতুবি মামলা নেই এবং অতীতে কোনও অপরাধে দোষী সাব্যস্তও হননি।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...