Tuesday, June 9, 2026

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

Date:

Share post:

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার জেরে রাজ্য ৭ জেলায় দুর্যোগের কমলা সর্তকতা (Orange Alert) জারি করা হয়েছে। বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

বঙ্গোপসাগরের সক্রিয় ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার কারণে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাই চৈত্রের শেষে কালবৈশাখীর দুর্যোগের সাক্ষী হতে হচ্ছে বঙ্গবাসীকে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, বুধবার বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি রয়েছে। এইসব জেলায় বিকেল থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। উত্তরের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (Heavy Rain) জন্য কমলা সতর্কতা রয়েছে। ঝোড়ো হাওয়া বইবে দার্জিলিং, মালদহ ও দিনাজপুরে।

 

Related articles

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...