Tuesday, June 9, 2026

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

Date:

Share post:

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ খেলেই একাধিক নজির গড়েছেন তিনি। সবচেয়ে কম বয়সে দ্রুততম অর্ধশতক, অল্প ইনিংসে সর্বাধিক ছক্কা, কম বয়সে টি-২০ ক্রিকেটে সর্বাধিক ছক্কা। এমন একাধিক রেকর্ড ইতিমধ্যেই নিজের নামে লিখিয়ে ফেলেছেন এই তরুণ। মাত্র ৯ ইনিংসে ৩০টি ছক্কা, ১৫ বলে অর্ধশতক এবং প্রথম ১০ ইনিংসেই সর্বাধিক ছক্কার মতো নজির গড়ে ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বৈভব। এত অল্প সময়ে তাঁর বিস্ফোরক ব্যাটিং নতুন তারকার আগমনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আইপিএলের শুরু থেকেই ধারাবাহিক বিস্ফোরক ব্যাটিংয়ে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে অভিষেক ম্যাচেই মাত্র ১৭ বলে ৫২ রানের ঝড় তুলে নিজের আগমনের বার্তা দেন তিনি। পরের ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ১৮ বলে ৩১ রান করে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। এরপর মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে ১৪ বলে ৩৯ রানের ঝলমলে ইনিংস খেলে ধারাবাহিকতা বজায় রাখেন তরুণ এই ব্যাটার। সেই ম্যাচেই প্রথমবার তাঁর মুখোমুখি লড়াই হয় ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) সঙ্গে। অভিজ্ঞ বোলারের বিরুদ্ধে বৈভবের নির্ভীক ছক্কাই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলে আনে তাঁকে। আরও পড়ুন: বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি জুটিতেও নজির গড়েছেন বৈভব সূর্যবংশী। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে ওপেনিং জুটিতে মাত্র ২৪৮ বলেই ৫০০ রান পূর্ণ করেন দুজন, যা আইপিএল ইতিহাসে দ্রুততম ৫০০ রানের ওপেনিং পার্টনারশিপ (Partnership) হিসেবে নতুন রেকর্ড তৈরি করে। এর ফলে ভেঙে যায় বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পুরনো নজির। শুধু তাই নয়, মাত্র ১৫ বছর বয়সেই টি-২০ ক্রিকেটে ৭৩টি ছক্কা হাঁকিয়ে আরেকটি বিরল কৃতিত্বও নিজের ঝুলিতে ভরে ফেলেছেন বৈভব, যা তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের প্রমাণ দিচ্ছে স্পষ্টভাবেই।

সব মিলিয়ে মাত্র কয়েকটি ম্যাচেই আইপিএলে নিজের আগমনী বার্তা স্পষ্ট করে দিয়েছেন বৈভব সূর্যবংশী। আগ্রাসী ব্যাটিং, নির্ভীক মানসিকতা এবং ধারাবাহিক পারফরম্যান্স। সব মিলিয়ে ভবিষ্যতের বড় তারকা হিসেবে ইতিমধ্যেই তাঁকে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। আইপিএলের শুরুতেই তাঁর এই ঝড়ো পারফরম্যান্স এখন দেখার, পুরো মরসুমে আর কত নতুন রেকর্ড গড়েন এই তরুণ ব্যাটার।

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...