Wednesday, April 8, 2026

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

Date:

Share post:

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী (Prime Minister of India) ও দেশের প্রতিরক্ষা মন্ত্রীর (Defence Minister) নীরবতা সেই আশঙ্কায় সিলমোহর দিচ্ছিল। যার পাল্টা পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে শক্তি প্রয়োগের বার্তা দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাধ্য হয়ে মঙ্গলবার পাক-বিরোধী বক্তব্য পেশ করলেন রাজনাথ সিং (Rajnath Singh)। যদিও সেখানেও কংগ্রেস আমলের ইতিহাসেই ভরসা করলেন তিনি।

পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ (Khwaja Asif) দাবি করেছিলেন পাকিস্তানের উপর হামলা করলে তারা কলকাতা শহর পর্যন্ত হামলা চালাবেন। বিনা প্ররোচনায় কলকাতার প্রসঙ্গে হুমকি (threat) দিলেও কলকাতায় বসে নিরুত্তর ছিলেন রাজনাথ সিং। তৃণমূল নেত্রীর প্রশ্নের পরে অবশেষে মুখ খুললেন তিনি। নির্বাচনী প্রচারের মধ্যেই তিনি দাবি করেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্য করা উচিত হয়নি।

আরও পড়ুন : লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

এরপরই তিনি চলে যান ইন্দিরা গান্ধীর সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে। রাজনাথ সিং (Rajnath Singh) দাবি করেন, পাকিস্তানের (Pakistan) ৫৫ বছর আগের কথা ভুলে যাওয়া উচিত নয়। ১৯৭১ সালে যখন একবার পাকিস্তান বাংলার দিকে তাকিয়েছিল তখন পাকিস্তান দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। একটি বাংলাদেশ ও অন্যটি পাকিস্তান। এবার যদি বাংলার দিকে পাকিস্তান চোখ তুলে তাকায় তবে তার কতগুলো খণ্ড হবে তা ঈশ্বরই জানেন।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...