Wednesday, June 10, 2026

চিকিৎসক বলেছিলেন সময় ছয় মাস! কঠিন সময়ে স্মৃতিচারণা যুবির

Date:

Share post:

জীবন যুদ্ধে প্রত্য়াবর্তনের নাম যুবরাজ সিং (Yuvraj Singh)। কর্কট রোগকে হারিয়ে ক্রিকেটের ২২ গজে ফেরার স্মৃতিচারণা করলেন যুবি। মৃত্যুর আশঙ্কার মুখোমুখি দাঁড়িয়েও যেভাবে তিনি ফিরে এসেছিলেন, তা আজও বহু ক্রীড়াবিদের কাছে অনুপ্রেরণার গল্প।

২০১১ বিশ্বকাপে দেশের হয়ে অসাধারণ পারফরম্যান্স করলেও ভিতরে ভিতরে গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন যুবরাজ সিং। টুর্নামেন্ট চলাকালীনই শারীরিক দুর্বলতা বাড়তে থাকে, কিন্তু দলের স্বার্থে তিনি তা উপেক্ষা করে খেলতে থাকেন। বিশ্বকাপের পর পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের মাঝখানে একটি টিউমার রয়েছে। চিকিৎসকরা সতর্ক করে দেন, দ্রুত কেমোথেরাপি (Chemotherapy) শুরু না করলে তাঁর হাতে আছে মাত্র তিন থেকে ছয় মাস। সেই কঠিন সময়েও টেস্ট খেলার কথা ভাবতে থাকেন যুবি।

একটি পডকাস্টে যুবরাজ বলেন, , ‘তখন সৌরভ অবসর নিয়েছে, টেস্টে আমার জায়গা খুলে গিয়েছে—যার জন্য সাত বছর অপেক্ষা করেছিলাম। মনে মনে বললাম, মরলেও চলবে, ওই স্পটটুকু চাই-ই-চাই!’কিন্ত ডাক্তাদের পরামর্শে অপারেশন করার সিদ্ধান্ত নেন।

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে নতুন লড়াই শুরু হয় তাঁর। সেখানেই প্রখ্যাত অনকোলজিস্ট (Oncologist) লরেন্স আইনহর্নের (Lawrence Einhorn) তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়। কঠিন চিকিৎসা ও অনিশ্চয়তার মধ্যে মানসিকভাবে ভেঙে পড়ার মুহূর্তও এসেছে, তবুও ক্রিকেটের স্মৃতিই তাঁকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল। পুরনো ম্যাচের ভিডিও দেখে নিজেকে অনুপ্রাণিত করতেন তিনি।

এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়ান ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি অনিল কুম্বলে (Anil Kumble) এবং শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar)। তাঁদের উৎসাহ, পাশাপাশি চিকিৎসকের ইতিবাচক আশ্বাস। সব মিলিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যান যুবরাজ এবং নতুন করে জীবনের আশা খুঁজে পান। স্মৃতি সরণীতে হেঁটে যুবি বলেন, ‘এক বছর মেনে নিতে পারিনি, যে আর হয়তো ক্রিকেট খেলব না। ক্রিকেট না থাকলে আমি কে? কিছুই না—এটাই মনে হত!’

দীর্ঘ চিকিৎসার পর অবশেষে আবারও ক্রিকেটে ফিরে আসেন যুবরাজ। পুরোপুরি ফিট না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ম্যাচসেরা পারফরম্যান্স করেন। পরে জহির খানের (Zaheer Khan) সঙ্গে ফ্রান্সে (France) বিশেষ ফিটনেস ক্যাম্পে (Fitness Camp) অংশ নিয়ে নিজের শারীরিক সক্ষমতা আরও বাড়ান। মৃত্যুভয় কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার এই গল্প শুধু একজন ক্রিকেটারের নয়। এটি এক যোদ্ধার ফিরে আসার ইতিহাস, যা আগামী প্রজন্মকে সাহস জোগাবে বহুদিন।

Related articles

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...