ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, সরব তৃণমূল

মহকুমাশাসকের দফতরের সামনে ট্রাইব্যুনালের (Tribunal queue death) লাইনে দাঁড়িয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালির বগুলা এলাকায়। মৃত বৃদ্ধের নাম জীবনকৃষ্ণ বিশ্বাস (৬৮)। বগুলা গাড়াপোতা এলাকার বাসিন্দা তিনি। এসআইআরের (SIR in West Bengal) সাপ্লিমেন্টারি তালিকায় নাম তাঁর অন্য মেয়েদের নাম উঠলেও নাম বাদ যায় এক মেয়ের। তাই নিয়ম মেনে ট্রাইব্যুনালে আবেদন জানাতে আসেন রানাঘাট মহকুমাশাসকের দফতরে। ট্রাইব্যুনালে আবেদন করতে এসে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয় তাঁকে। যার জেরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থা খারাপ হলে তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। আরও পড়ুন: হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার
Sponsored

পরিবারের তরফে অভিযোগ করা হয়, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে পড়েন জীবনকৃষ্ণ। তাঁর শারীরিক অবস্থা আগেই ভালো ছিল না। এদিকে এসআইআর (SIR in West Bengal) তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বৃদ্ধের মেয়ে চম্পা বলেন, "সকাল থেকে নথিপত্র নিয়ে আমরা বাবার নাম তোলার আশায় এখানে এসেছিলাম। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে বাবা অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে গিয়েও লাভ হল না। যা ক্ষতি হওয়ার আমাদেরই হল, এখন কে আমাদের কথা শুনবে?" ঘটনার পর রাস্তা অবরোধ করে রানাঘাটের কোর্ট মোড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী তাপস ঘোষ ও সৌগত বর্মন-সহ একাধিক নেতৃত্ব। আগে থেকেই এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষেপে ছিল স্থানীয়রা ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
1h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
2h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
2h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
4h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
4h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
4h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
6h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
7h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
23h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
