Friday, April 10, 2026

হলফনামায় একাধিক ত্রুটি! বাতিল কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনবর মনোনয়ন, বদলে কে

Date:

Share post:

নথিতে সমস্যা। বাতিল হল কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar North) তৃণমূল (TMC) প্রার্থী অভিনব ভট্টাচার্যের (Abhinav Bhattacharya) মনোনয়ন। সেই জায়গায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া সোমনাথ দত্তকে (Somnath Dutta) সমর্থন করবে শাসকদল। বৃহস্পতিবার শেষবেলায় কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন সোমনাথ।

বৃহস্পতিবারই মনোনয়ন (Nomination) জমা দেওয়ার শেষদিন ছিল। তৃণমূলের ঘোষিত প্রার্থী অভিনব ভট্টাচার্য (Abhinav Bhattacharya) ওইদিন বেলা দেড়টা নাগাদ মনোনয়ন জমা দেন। তার পরেই নাটকীয়ভাবে সময়সীমা শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে সদর মহকুমাশাসকের দফতরে হাজির হন তৃণমূলের উত্তর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ দত্ত। নির্দল প্রার্থী হিসেবে তড়িঘড়ি মনোনয়ন জমা দেন তিনি। সেই সময়ই জল্পনা দেখা দেয়। প্রশ্ন ওঠে তাহলে কি তৃণমূলের প্রার্থী বদল হতে পারে?
আরও খবরনাম বাদ যাওয়া ভোটাররা ভোট দিতে পারবেন কি, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের 

২৪ ঘণ্টার মধ্যেই ভোটের ময়দান থেকে বেরিয়ে গেলেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনব। সূত্রের খবর, হলফনামায় একাধিক ত্রুটির কারণেই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। সেই জায়গায় নির্দল প্রার্থী সোমনাথকেই সমর্থন  জানাবে তৃণমূল।

Related articles

কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয়? অনুপ্রবেশ ইস্যুতে মোদি-শাহকে ধুয়ে দিলেন অভিষেক

বিজেপির ইস্তেহার প্রকাশ করতে বাংলায় এসে ফের অনুপ্রবেশ নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার,...

১৩-১৬ এপ্রিল বাড়বে গরম! সতর্ক থাকার বার্তা মৌসম ভবনের

উত্তর-পশ্চিমী বায়ু প্রবাহের জেরে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরম ও আর্দ্র পরিস্থিতি দেখা দেওয়ার...

আবার অবমাননা! রানি রাসমনির নাম বিকৃতি শাহের, তোপ তৃণমূলের

শুধুমাত্র ভোটের কারণেই বাঙালি প্রেম জেগে ওঠে বিজেপির নেতাদের, তা আরও একবার প্রমাণ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

IPL: ওপেনিং জুটির ব্যর্থতা থেকে নিষ্ক্রিয় স্পিন বোলিং, কেকেআরের ব্যর্থতার বিশ্লেষণ

চার ম্যাচ পরেও জয়ের খাতা খুলতে ব্যর্থ কেকেআর(KKR)। ঘরের মাঠে তিন ম্যাচে জয়হীন। মরশুমের শুরুতেই ছন্দহীন শাহরুখ খানের...